News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের ক্ষীণবল রাজ্যে, বনধে মিশ্র সাড়া
Image

বিরোধীদের ক্ষীণবল রাজ্যে, বনধে মিশ্র সাড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশের সাথে রাজ্যেও কংগ্রেস ও বামফ্রন্ট বনধ পালন

সোমবার ভারত বনধের প্রভাব পড়েছে ত্রিপুরার রাজধানী আগরতলা শহরেও৷ ছবি নিজস্ব৷

করেছে৷ বনধে সারা রাজ্যেই মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে৷ তবে, কংগ্রেসের গতিবিধি থাকলেও এই বন্ধে বামেদের গতিবিধি খুব একটা লক্ষ্য করা যায়নি৷ এই বন্ধে বিরোধীদের ক্ষীণবল ফুটে উঠেছে৷ তা সত্বেও সারা রাজ্যে বন্ধের মিশ্র প্রভাব রাজনৈতিক ভাবে যথেষ্ট ইঙ্গিতবহ বলে দাবি রাজনৈতিক মহলের৷

সোমবার সারা দেশের সাথে রাজ্যেও সিপিএমের সমর্থনে কংগ্রেসের ডাকা ১২ ঘন্টা ধর্মঘট শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়েছে৷ রাজ্যে কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ কোথাও কোথাও দোকানপাট খুলেছে, রাস্তায় স্বাভাবিক গাড়ি চলেছে, আবার কোথাও অন্য দিনের তুলনায় রাস্তা ফাঁকা এবং দোকানও বন্ধ ছিল৷ পেট্রোপণ্যের অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ১২ ঘন্টার ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস৷ রাজধানী আগরতাল সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বনধের মিশ্র সাড়া পড়েছে৷ জানা গেছে, কিছু কিছু স্থানে বনধের সাড়া তেমন পড়েনি৷ তবে আগরতলায় সকাল থেকে বাজার বন্ধ ছিল৷ তবে, খোলা ছিল অফিস-আদালত৷ সুকল কলেজও খোলা ছিল৷ কিন্তু, ছাত্র ছাত্রীরা অধিকাংশ সুকল, কলেজেই আসেনি৷ রাস্তাঘাটে বেসরকারি যানবাহন ছিলনা বললেই চলে৷ যদিও বাইক, সুকটি, সরকারি পরিবহণ ইত্যাদি রাস্তায় চলাচল করতে দেখা গেছে৷

এদিন সকাল থেকে কংগ্রেস দলের কর্মী সমর্থকরা হরতালের সমর্থনে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে পিকেটিং করেন৷ প্রদেশ কংগ্রেস ভবনের সামনের রাস্তায় গাড়ির টায়ার জ্বালিয়ে বনধের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা৷ এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা মহাকরণের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং মন্ত্রীদের অফিসে যাওয়ার রাস্তা অবরোধ করার কারমে পুলিশ তাদের গ্রেফতার করে৷ অপর দিকে প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা গোপাল রায় রাজধানীর হরিগঙ্গা বসাক রোডে বিক্ষোভ প্রদর্শনের সময় অন্যান্য কর্মী সমর্থকদের সঙ্গে গ্রেফতার বরণ করেন৷ হরতালে যাতে কোনও ধরনের হিংসাত্বক ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন জায়গায় বাড়তি পুলিশ, আধা সেনাসহ জল কামান, রায়ট কন্ট্রোল ভ্যান রাখা হয়েছিল৷ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যে এই বনধের তেমন কোনও প্রভাব পরেনি৷ তাদের মতে, রাজ্যে সুকল, কলেজ খোলা ছিল না, অফিসগুলিতে স্বাভাবিক কাজকর্ম হয়েছে৷ কোলা ছিল না বাজারহাট, রাস্তায় গাড়ি চলাচল করেছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য কমিটির সম্পাদক রাজীব ভট্টাচার্য৷ জানা গেছে, সুকল কলেজ খোলা থাকলেও ছাত্রছাত্রী আসেনি৷ তবে বিভিন্ন অফিসে স্বাভাবিক কাজকর্ম চলেছে৷ কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক ছিল৷ তবে যানবাহন কম থাকায় অফিসে পৌছতে একটু সমস্যা হয়েছে কর্মীদের৷ আগরতলা বিভিন্ন স্ট্যান্ডে বিশেষ করে মোটর স্ট্যান্ড, নাগেরজলা স্ট্যান্ড, চন্দ্রপুর স্ট্যান্ড এবং রাধানগর স্ট্যান্ড থেকে বেসরকারি গাড়ি কম চলাচল করেছে৷ দূরপাল্লার কোনও গাড়িই চলাচল করেনি৷ রাজধানী আগরতলার বাজারগুলি ছিল আংশিক বন্ধ৷ দোকানপাট বন্ধ ছিল৷ তবে ফলের দোকান, ওষুধের দোকান, ফাস্ট ফুডের দোকান খোলা ছিল৷ শহরের প্রধান প্রধান রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিকের চাইতে কম ছিল৷ রাত পর্যন্ত চলছে পুলিশের টহলদারি৷

প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার দাবি, হরতাল সফল হয়েছে৷ সাধারণ মানুষ এই হরতাল ব্যাপকভাবে সমর্থন করেছেন৷ এই হরতালকে সমর্থন জানিয়েছিল বামফ্রন্টও৷ এদিকে বিমান এবং ট্রেন চলাচল করেছে বলে জানা গেছে৷ বনধে যাতে বিমান যাত্রীদের কোনও প্রকার অসুবিধে না হয় সেদিক দিয়ে এক বিশেষ ব্যবস্থা নিয়েছিল পুলিশ প্রশাসন৷ জানা গেছে, যাত্রীদের যাতে এয়ারপোর্টে আসা যাওয়া করতে কোনও অসুবিধে না হয় সে ব্যাপারে পুলিশ প্রশাসন থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ সব যাত্রীকে পোস্ট অফিসের সামনে থেকে পশ্চিম থানার বিশেষ বাসের মাধ্যমে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়৷ আবার এয়ারপোর্ট থেকে যাত্রীদের আরেকটি বাসের মাধ্যমে পশ্চিম থানার সামনে নিয়ে আসা হয়েছে৷ পশ্চিম জেলার পুলিশ সুপার অজিতপ্রতাপ সিং সংবাদ মাধ্যমকে জানান, হরতালকে ঘিরে কোনও ধরনের সংঘর্ষের খবর নেই৷ সব মিলিয়ে হরতালকে ঘিরে রাজ্য জুড়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে৷ সন্ধ্যা ছয়টায় শেষ হয় হরতাল৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top