আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ জাতীয় আইন সেবা কৃর্তৃপক্ষের নির্দেশ অনুসারে ভারতবর্ষে অন্যান্য রাজ্যের ন্যায় ত্রিপুরাতেও আজ উচ্চ আদালত সহ জেলা ও মহকুমা আদালতগুলিতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়৷ এই কর্মসূচিতে আজ সকাল ১০টায় ত্রিপুরা হ াইকোর্টেও জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়৷ এই লোক আদালতে ১৯টি মোটরযান দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণের মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ এরমধ্যে ৩টি মামলার নিষ্পত্তি হয় বাদী বিবাদী ও ইন্সুরেন্স কোম্পানির উপস্থিতিতে৷ এতে মোট ১১ লক্ষ ৪৯ হাজার টাকা সেটেলমেন্ট হয়েছে৷ ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোখ আজকের লোক আদালতে প্রিসাইডিং বিচারপতি হিসাবে উপস্থিত ছিলেন৷ এদিকে পশ্চিম জেলা আইনি সেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও আগরতলা কোর্ট চত্বরে জাতীয় লোক আদালত আয়োজিত হয়৷ এখানে ১২টি কোর্টে মোট ১৪৮৫টি বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য উঠে৷ এরমধ্যে ৯৯টি মামলার নিষ্পত্তি হয়৷ এতে মোট ৪৬ লক্ষ ৭৪ হাজার ৩৭৭ টাকা সেটেলমেন্ট হয়েছে৷
আগরতলায় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















