News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত
Image

আগরতলায় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত

আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ জাতীয় আইন সেবা কৃর্তৃপক্ষের নির্দেশ অনুসারে ভারতবর্ষে অন্যান্য রাজ্যের ন্যায় ত্রিপুরাতেও আজ উচ্চ আদালত সহ জেলা ও মহকুমা আদালতগুলিতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত  হয়৷ এই কর্মসূচিতে আজ সকাল ১০টায় ত্রিপুরা হ াইকোর্টেও জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়৷ এই  লোক আদালতে ১৯টি মোটরযান দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণের মামলা নিষ্পত্তির জন্য তোলা  হয়৷ এরমধ্যে ৩টি মামলার নিষ্পত্তি হয় বাদী বিবাদী ও ইন্সুরেন্স কোম্পানির উপস্থিতিতে৷ এতে মোট ১১ লক্ষ ৪৯ হাজার টাকা সেটেলমেন্ট হয়েছে৷ ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোখ আজকের লোক আদালতে প্রিসাইডিং বিচারপতি হিসাবে উপস্থিত ছিলেন৷ এদিকে পশ্চিম জেলা আইনি সেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও আগরতলা কোর্ট চত্বরে জাতীয় লোক আদালত আয়োজিত হয়৷ এখানে ১২টি কোর্টে মোট ১৪৮৫টি বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য উঠে৷ এরমধ্যে ৯৯টি মামলার নিষ্পত্তি হয়৷ এতে মোট ৪৬ লক্ষ ৭৪ হাজার ৩৭৭ টাকা সেটেলমেন্ট  হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top