News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতের উপ নির্বাচন, মনোময়ন জমা দেওয়া নিয়ে ফের রাজ্যের নানা স্থানে রাজনৈতিক হিংসার অভিযোগ
Image

পঞ্চায়েতের উপ নির্বাচন, মনোময়ন জমা দেওয়া নিয়ে ফের রাজ্যের নানা স্থানে রাজনৈতিক হিংসার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ পঞ্চায়েত উপ নির্বাচনে মনোময়ন জমা দেওয়া নিয়ে ফের গন্ডগোল হয়েছে৷ বামুটিয়া, কাঁকড়াবন, কমলপুর মহকুমায় সালেমা, দুর্গাচৌমুহনী এবং বিলোনিয়ায় বনকর বাজারে সিপিএমের প্রার্থীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ শুধু তাই নয়, কংগ্রেস কর্মীদের উপরও বিজেপি কর্মীরা আক্রমণ করেছে বলে অভিযোগ উঠেছে৷ তাতে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায় পঞ্চায়েত উপ নির্বাচনে শান্তির পরিবেশ ফিরিয়ে না আনা হলে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঙ্কার দিয়েছেন৷

অভিযোগ, বুধবার বামুটিয়া ব্লক অফিস বিজেপির কর্মীরা ঘেরাও করে রেখেছিলেন৷ সিপিএম কিংবা কংগ্রেস কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হয়নি৷ ফলে তারা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি৷ এদিকে, মঙ্গলবার কাঁকড়াবনে সর্বদলীয় সভায় মারধর এর ঘটনার রেস ধরে বুধবার সিপিএমের এক কর্মীকে ফের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এদিকে, কমলপুর মহকুমার সালেমা এবং দুর্গচৌমুহনী ব্লকেও বিরোধী কাউকেই ঢুকতে দেওয়া হয়নি বলে জানা গেছে৷ এমনকি ব্লকের কর্মীরা অফিস থেকে বের হওয়ার পর তাদের ব্যাগে মনোনয়নপত্র রয়েছে কিনা বিজেপি কর্মীরা বলপূর্বক তা খঁুজে দেখেছেন৷ সিপিএমের আরো অভিযোগ বিলোনীয়ায় বনকর বাজারে দলীয় কর্মীকে বিজেপি কর্মীরা প্রচন্ড মারধর করে তার হাত থেকে মনোয়ন পত্র ছিনিয়ে নিয়েছে৷ এদিন রাজ্যের বিভিন্ন স্থানে উপ নির্বাচনকে ঘিরে বিজেপি কর্মীদের হুমকির মুখে বিরোধী দলের কর্মীরা ভিশন আতঙ্কে রয়েছেন৷ প্রদেশ কংগ্রেস এদিন মোহনভোগ এবং বামুটিয়ায় দলীয় কর্মীদের উপর বিজেপি কর্মীদের দ্বারা আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে৷ প্রাক্তন বিধায়ক গোপাল রায় উপ নির্বাচনকে রাজ্য সরকার প্রহসনে পরিণত করেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, সারা রাজ্যে উপ নির্বাচনকে ঘিরে ভয়ভিতির পরিবেশ সৃষ্টি হয়েছে৷ শাসক দল সমর্থীতরা বিরোধীদের নির্বাচনে অংশ নেওয়ার কোনও সুযোগ দিতে চাইছে না৷ গোপাল রায়ের অভিযোগ, রাজ্য সরকার ইতিমধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের উপ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে৷ বিরোধীদের কাছ থেকে শাসক দলের কর্মীরা বলপূর্বক মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে যাচ্ছেন৷ অথচ, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে৷ অভিযোগ জানালেও কোন প্রতিকার মিলছে না৷ বরং বিজেপি কর্মীদের হামলা হুজ্জুতি দিনে দিনে বেড়েই চলেছে৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতিতে বিরোধীরা নির্বাচনে হয়তো বা প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না৷ কিন্তু, তা সহজে মেনেও নেবে না প্রদেশ কংগ্রেস৷ অবিলম্বে রাজ্যে শান্তির পরিবেশ ফিরেয়ে না আনা হলে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top