News Flash

  • Home
  • Uncategorized
  • যোধপুরের কাছে মাটিতে আছড়ে পড়ল মিগ ২৭ যুদ্ধ বিমান, তদন্তের নির্দেশ বায়ুসেনার
Image

যোধপুরের কাছে মাটিতে আছড়ে পড়ল মিগ ২৭ যুদ্ধ বিমান, তদন্তের নির্দেশ বায়ুসেনার

যোধপুর, ৪ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানের যোধপুরের কাছে মাটিতে আছড়ে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ ২৭ এয়ারক্রাফ্ট| এয়ারক্রাফ্ট দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| মিগ ২৭ এয়ারক্রাফ্টটি মাটিতে আছড়ে পড়ার আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট| এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা| প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল সম্বিত ঘোষ জানিয়েছেন, রুটিন মিশন চলাকালীন, মঙ্গলবার সকালে রাজস্থানের যোধপুরের কাছে বানাদ এলাকায় ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ ২৭ যুদ্ধবিমান| অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট, এয়ারক্রাফ্টটি মাটিতে আছড়ে পড়ার আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট| কি কারণে ভেঙে পড়ল মিগ ২৭ এয়ারক্রাফ্টটি, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা|
যোধপুরের ডেপুটি কমিশনার অমণদীপ সিং জানিয়েছেন, মঙ্গলবার সকালে যোধপুরের কাছে বানাদ এলাকায় ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ ২৭ যুদ্ধবিমান| ফাঁকা মাঠে এয়ারক্রাফ্টটি আছড়ে পড়ার পরই আগুন ধরে যায়| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া হয় প্রশাসনকে| দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| যোধপুরের ডেপুটি কমিশনার অমণদীপ সিং আরও জানিয়েছেন, এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| প্রসঙ্গত, ভূমিতে আক্রমণ করতে সক্ষম মিগ ২৭ এয়ারক্রাফ্ট ৮০-র দশকের শুরুর দিকে কিনেছিল ভারত|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top