News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষায় দেশজুড়ে এখনও পর্যন্ত ১৪০০ জনের বেশি মানুষের মৃত্যু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট
Image

বর্ষায় দেশজুড়ে এখনও পর্যন্ত ১৪০০ জনের বেশি মানুষের মৃত্যু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.) : এবছর বর্ষায় দেশজুড়ে এখনও পর্যন্ত ১৪০০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন৷ জখম অন্ততপক্ষে ৩৮৬ জন, নিখোঁজ ৪৩ জন৷ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে৷ সাম্প্রতিক বন্যায় দেশের মধ্যে সবথেকে বেশি মানুষের প্রাণহানি হয়েছে কেরলেই৷ সংখ্যাটা ৪৮৮৷ গৃহহীন ১৪ লক্ষ ৫২ হাজার৷ এই তথ্য জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷

মন্ত্রকের ন্যাশনাল এমার্জেন্সি রেসপন্স সেন্টার(এনইআরসি) দেশের ১০টি রাজ্যের বন্যার ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরে৷ রিপোর্ট অনুযায়ী, প্রাণহানির নিরিখে কেরলের পরেই আছে উত্তরপ্রদেশ৷ সেখানে বন্যা, বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের জেরে মৃত্যু হয়েছে ২৫৪ জনের৷ পশ্চিমবঙ্গ থেকে মারা গিয়েছে ২১০ জন৷ কর্ণাটক ও মহারাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগের বলি যথাক্রমে ১৭০ জন ও ১৩৯ জন৷ এছাড়া গুজরাত ৫২ জন, অসমে ৫০, উত্তরাখণ্ডে ৩৭, ওড়িশায় ২৯ ও নাগাল্যান্ডে ১১ জন বন্যা ও ধসের জেরে মারা গিয়েছে৷

বন্যার জেরে এই দশটি রাজ্যে নিখোঁজ ৪৩ জন৷ এদের মধ্যে কেরলেই খোঁজ নেই ১৫ জনের৷ উত্তরপ্রদেশে ১৪ জন, পশ্চিমবঙ্গে ৫ জন,উত্তরাখাণ্ড ৬ জন এবং কণার্টকে ৩ জন নিখোঁজ৷ বৃষ্টি ও বন্যার জেরে বিপুল ক্ষয়ক্ষতির মুখে রাজ্যগুলি৷ বেশিরভাগ জেলা প্লাবিত৷ চাষের জমি জলের তলায়৷ নদীর চেহারা নেয় রাস্তাগুলি৷ ভেঙে পড়ে পরিকাঠামো ব্যবস্থা৷

রিপোর্টে বলা হয়েছে প্রবল বৃষ্টিতে প্লাবিত ওড়িশার ৩০টি জেলা৷ মহারাষ্ট্রে জলের তলায় চলে যায় ২৬টি জেলা৷ উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ২৩টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়৷ অসমের ২৫টি জেলা প্লাবিত হয়৷ কেরলের অবস্থা এতটাই সঙ্গিন হয় সেখানকার ১৪টি জেলাতেই লাল সতর্কতা জারি করতে হয় প্রশাসনকে৷ অসমে ২৭ হাজার ৯৬৪ হেক্টর চাষের জমি জলের তলায় চলে যায়৷ পশ্চিমবঙ্গে ৪৮ হাজার ৫৫২ হেক্টর জমির ফসল নষ্ট হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top