News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বন্ধ হল স্পাইস জেটের বিমান পরিষেবা
Image

রাজ্যে বন্ধ হল স্পাইস জেটের বিমান পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ শনিবার থেকে বন্ধ হয়ে গেছে স্পাইস জেটের বিমান পরিষেবা৷ যদিও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার৷ জানা গিয়েছে, পূর্ব ঘোষণা মত ১লা সেপ্ঢেম্বর শনিবার থেকে আগরতলা থেকে কলকাতা সহ বিভিন্ন রুটে স্পাইস জেটের বিমান পরিষেবা বন্ধ হয়ে গেছে৷ তবে, এই বিমান পরিষেবা কবে পুনরায় চালু হবে সে বিষয়ে এখনই কিছু বলতে পারছে না স্পাইস জেট কর্তৃপক্ষ৷ এদিকে, স্পাইস জেটে বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যে প্রায় ২৭ জনের মতো কর্মী বেকার হয়ে গেছেন৷ এখন তাঁদের কী হবে সেই বিষয়টিও অনিশ্চিত৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিজেপির প্রদেশ প্রভারী  সুনীল দেওধর চেষ্টা করছেন বিমান পরিষেবা চালু রাখতে৷ এদিকে, স্পাইস জেট বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অন্যান্য বেসরকারী বিমান সংস্থাগুলি রাজ্যের যাত্রীদের কাছ থেকে যে আরও বেশি ভাড়া নেবে তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top