নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ শনিবার থেকে বন্ধ হয়ে গেছে স্পাইস জেটের বিমান পরিষেবা৷ যদিও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার৷ জানা গিয়েছে, পূর্ব ঘোষণা মত ১লা সেপ্ঢেম্বর শনিবার থেকে আগরতলা থেকে কলকাতা সহ বিভিন্ন রুটে স্পাইস জেটের বিমান পরিষেবা বন্ধ হয়ে গেছে৷ তবে, এই বিমান পরিষেবা কবে পুনরায় চালু হবে সে বিষয়ে এখনই কিছু বলতে পারছে না স্পাইস জেট কর্তৃপক্ষ৷ এদিকে, স্পাইস জেটে বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যে প্রায় ২৭ জনের মতো কর্মী বেকার হয়ে গেছেন৷ এখন তাঁদের কী হবে সেই বিষয়টিও অনিশ্চিত৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিজেপির প্রদেশ প্রভারী সুনীল দেওধর চেষ্টা করছেন বিমান পরিষেবা চালু রাখতে৷ এদিকে, স্পাইস জেট বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অন্যান্য বেসরকারী বিমান সংস্থাগুলি রাজ্যের যাত্রীদের কাছ থেকে যে আরও বেশি ভাড়া নেবে তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে৷
রাজ্যে বন্ধ হল স্পাইস জেটের বিমান পরিষেবা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















