News Flash

  • Home
  • Uncategorized
  • আইআরসিটিসি দুর্নীতি মামলা : লালুর বিরুদ্ধে জারি প্রোডাকশন ওয়ারেন্ট
Image

আইআরসিটিসি দুর্নীতি মামলা : লালুর বিরুদ্ধে জারি প্রোডাকশন ওয়ারেন্ট

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| আগামী ৬ অক্টোবরের জন্য লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে| আইআরসিটিসি দুর্নীতি মামলায় শুক্রবার সকালেই দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে অবস্থিত বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন লালু-পত্নী রাবড়ী দেবী এবং তেজস্বী যাদব-সহ এই দুর্নীতি মামলার বাকি অভিযুক্তরা| আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবেরও হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু এদিন তিনি পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেননি| লালু এই মুহূর্তে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন| আর তাই এদিন পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেননি লালু|
এই পরিস্থিতিতে লালুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার জন্য দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে অনুরোধ জানায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| সিবিআই-এর আবেদন সম্মতি জানিয়ে, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| আগামী ৬ অক্টোবরের জন্য লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে| প্রসঙ্গত, আইআরসিটিসি দুর্নীতি মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে এদিন জামিন পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব| শুধুমাত্র রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবই নন, আইআরসিটিসি দুর্নীতি মামলায় ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন সমস্ত অভিযুক্তই|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top