News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল চুক্তি নিয়ে ফরেনসিক অডিটের দাবি করলেন, যশবন্ত সিংহা
Image

রাফাল চুক্তি নিয়ে ফরেনসিক অডিটের দাবি করলেন, যশবন্ত সিংহা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (হি.স.) : রাফাল চুক্তি নিয়ে ফরেনসিক অডিটের দাবি তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। যৌথ সংসদীয় কমিটির তদন্ত ফলপ্রসূ হবে না বলে জানিয়েছেন তিনি।

বুধবার যশবন্ত সিনহা বলেন, রাফাল চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁর নিজেরই ‘মেক ইন ইন্ডিয়া’-কে নিছক স্লোগানে পরিণত করেছেন। যৌথ সংসদীয় কমিটি এর তদন্ত ভাল ভাবে করতে পারবে না। কারণ এর মাথায় থাকে শাসক দলের প্রতিনিধিরা। রাফাল চুক্তির তদন্তের জন্য ফরেনসিক অডিট হওয়া দরকার। যদি কোনও গরমিল থেকে থাকে তবে তা এই অডিটের মাধ্যমেই ধরা পড়বে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট পেশ করতে হবে। এই চুক্তির থেকে পুরোপুরি হ্যাল-কে সরিয়ে দেওয়া হয়েছে। যদি হ্যাল-কে যুক্ত করা যেত তা হলে প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ১০৮টি রাফাল যুদ্ধ বিমান ভারতেই তৈরি হতো। চুক্তির প্রাথমিক পর্যায় ৯০,০০০ কোটি টাকা দিয়ে ১২৬টি রাফাল জেট কেনার কথা ছিল। আমার কাছে যে তথ্য রয়েছে তাতে এখন ৩৬টি জেট ৬০,০০০ কোটি টাকায় কেনার হবে বলে জানা গিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top