News Flash

  • Home
  • Uncategorized
  • ‘৮৪ দাঙ্গা’ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে কংগ্রেস-কে তোপ বিজেপির
Image

‘৮৪ দাঙ্গা’ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে কংগ্রেস-কে তোপ বিজেপির

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.) : শিখ বিরোধী দাঙ্গা নিয়ে ফের কংগ্রেসকে খোঁচা দিল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় সোমবার একটি ভিডিও প্রকাশ করে ১৯৮৪ সালের শিখ নিধন যজ্ঞে যে কংগ্রেস হাত ছিল সেই দাবি আরও বেশি জোর করল বিজেপি।
সম্প্রতি লন্ডন সফরে গিয়ে এক আলোচনা সভায় শিখ বিরোধী দাঙ্গা নিয়ে রাহুল গান্ধীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, খুব হৃদয়বিদারক ঘটনা। বলা হচ্ছে কংগ্রেস এতে যুক্ত ছিল কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। রাহুল গান্ধী এই বক্তব্যের বিরোধিতায় সরব হয় বিজেপি। দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার ট্যুইটে ভিডিও প্রকাশ করে পাল্টা কংগ্রেসকে খোঁচা দিল বিজেপি। ভিডিওটিতে রাজীব গান্ধীর এক ভাষণের ফুটেজ দেখা যাচ্ছে। যেখানে শিখ দাঙ্গা প্রসঙ্গে রাজীব গান্ধী বলছেন, যখন কোনও বড় মহীরুহের পতন হয় তখন ধরণী কেঁপে ওঠে।
ট্যুইটে এই ভিডিওটি প্রকাশ করে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে ১৯৮৪ শিখ বিরোধী দাঙ্গা নিয়ে মিথ্যা কথা বলছেন বর্তমান কংগ্রেস সভাপতি। এরপরেও আমাদের বিশ্বাস করতে হবে যে শিখদের কেউ হত্যা করেনি। এর আগে বিজেপির তরফে প্রকাশিত অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ২০১৪ সালের বৈদ্যুতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলছেন, কিছু কংগ্রেস কর্মী হয়তো এতে যোগ থাকলেও থাকতে পারে।
উল্লেখনীয় ১৯৮৪ সালের ৩১ অক্টোবরে নিজের শিখ দেহরক্ষীর ছোড়া গুলিতে মৃত্যু হয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারপর গোটা দেশজুড়ে শুরু হয় শিখ নিধন যজ্ঞ। শুধুমাত্র দিল্লি এবং সংলগ্ন এলাকায় ২১০০ জন শিখকে হত্যা করা হয়। যা নিয়ে আজও কংগ্রেসের নিন্দায় বরাবর সরব বিজেপি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top