News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টি ও বন্যায় প্রাণহানি, দেশজুড়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু ৯৯৩ জনের
Image

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি, দেশজুড়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু ৯৯৩ জনের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): চলতি বর্ষার মরসুমে বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে দেশজুড়ে প্রাণ হারালেন অনন্তপক্ষে ৯৯৩ জন| মৃতের সংখ্যা সর্বাধিক দক্ষিণ ভারতের রাজ্য কেরলেই| কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জাতীয় ইমার্জেন্সি রেসপন্স সেন্টার (এনইআরসি)-এর তরফে জানানো হয়েছে, চলতি বর্ষার মরসুমে কেরলে অন্ততপক্ষে ৪০০ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও উত্তর প্রদেশে ২০৪ জন, পশ্চিমবঙ্গে ১৯৫ জন, কর্ণাটকে ১৬১ জন এবং অসমে ৪৬ জন মারা গিয়েছেন| এছাড়াও বৃষ্টি জনিত কারণে আহতের সংখ্যা ৩০০-রও বেশি| স্বরাষ্ট্রমন্ত্রকের এনইআরসি-এর তরফে জানানো হয়েছে, বৃষ্টি জনিত কারণে নিখোঁজ কমপক্ষে ৪০ জন| তাঁদের মধ্যে কেরলে নিখোঁজের সংখ্যা সবচেয়ে বেশি|
কেরলে সাম্প্রতি বন্যার প্রভাব পড়েছে ৫৪ লক্ষ মানুষের উপর| ত্রাণশিবিরে রয়েছেন ২.৪৫ লক্ষ মানুষ| কেরল, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও অসম ছাড়াও, বন্যার অভিশাপ নেমে এসেছে মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং গুজরাটেও|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top