News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার দৌড়ে সোনা জিতলেন সালওয়া নাসের, হিমা পেলেন রুপো
Image

এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার দৌড়ে সোনা জিতলেন সালওয়া নাসের, হিমা পেলেন রুপো

জাকার্তা, ২৬ আগস্ট (হি.স.) : রবিবার এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার দৌড়ে সালওয়া নাসের জিতলেন সোনা। হিমা দাস জিতলেন রুপো। সপ্তমদিনে হিটের সময় কমেন্ট্রি বক্সে বসে যা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, সেটাই শেষ পর্যন্ত সত্যি হল। তবে
৫১ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন হিমা। এদিন সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ৫০.৭৯ সেকেন্ড সময় নিয়ে। নির্মলা শিওরান অল্পের জন্য ব্রোঞ্জ হারান। না হলে ভারতের ঘরে আরও একটি পদক যোগ হত।
অন্যদিকে পুরুষদের ৪০০ মিটার দৌড়ে অতীতে সোনালি ইতিহাসের পুনরাবৃত্তি করলেন। সোনা না জিতলেও রুপো জিতলেন মহম্মদ আনাস ইয়াহিয়া। সময় নিলেন ৪৫.৬৯ সেকেন্ড। প্রথম স্থানে ছিলেন কাতারের আবদালেলা হাসান। তিনি সময় নেন ৪৪.৮৯ সেকেন্ড। অপর ভারতীয় রাজীব আকোরিয়া অল্পের জন্য ব্রোঞ্জ পদক হারান। তিনি সময় নেন ৪৫.৮৪ সেকেন্ড। আর ১০ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন লক্ষ্মণন গোবিন্দন। ২০ বছর পর কোনও ভারতীয় ফের একবার এই ইভেন্টে পদক পেলেন। ১৯৯৮ সালেগুলাব চাঁদ ব্রোঞ্জ জিতেছিলেন। তার পর এত দিন কেউই কোনও পদক জিততে পারেননি। গোবিন্দন সময় নেন ২৯:৪৪.৯১ মিনিট।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top