News Flash

  • Home
  • Uncategorized
  • মন কি বাত-এ বন্যা বিধ্বস্ত কেরলবাসীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার প্রধানমন্ত্রীর
Image

মন কি বাত-এ বন্যা বিধ্বস্ত কেরলবাসীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.) : বন্যা বিধ্বস্ত কেরলের পাশে রয়েছে গোটা দেশ। রবিবার রেডিওতে মন কি বাতের ৪৭তম সম্প্রচার অনুষ্ঠানে এই ভাবে কেরলবাসী প্রতি নিজের সমবেদনা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বন্যায় বিধ্বস্ত কেরল। নিহত প্রায় ৩৫০-র বেশি মানুষ। গৃহহীন হয়ে পড়েছে কয়েক লক্ষ পরিবার। এমন পরিস্থিতিতে ফের কেরলবাসীর প্রতি নিজের সমবেদনা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, শোকের এই সময় ভারত কেরলবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বন্যায় যেসব পরিবার নিজেদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমি আমার সমবেদনা ব্যক্ত করছি। উল্লেখনীয় কেরলের বন্যায় ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একশো কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নিজে আকাশ পথে কেরলের বন্যায় পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন। পরে তিনিও ৫০০ কোটি টাকার আর্থিক সাহা্য্যের ঘোষণা করেন। দেশের প্রতিটি রাজ্যের তরফ থেকে আর্থিক এবং ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে।
কেরলের বন্যায় উদ্ধারকার্যের মোতায়েন করা হয়েছিল সেনা, বায়ুসেনা, নৌবাহিনী, বিএসএফ, সিআইএসএফ, র্যা ফ, জাতীয় বিপর্যয়বাহিনীর জওয়ানদের। এদিন উদ্ধারকারীদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বন্যা বিধ্বস্ত কেরলে সেনা, বায়ুসেনা, নৌবাহিনী, বিএসএফ, সিআইএসএফ, র‍্যাফ , জাতীয় বিপর্যয়বাহিনীর জওয়ানেরা সর্বস্ব দিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top