News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়ান গেমসে স্কোয়াসে মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ পদক দীপিকা পাল্লিকলের
Image

এশিয়ান গেমসে স্কোয়াসে মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ পদক দীপিকা পাল্লিকলের

জাকার্তা, ২৫ আগস্ট (হি.স.) : শেষ পর্যন্ত এশিয়ান গেমসে স্কোয়াসে মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতলেন দীপিকা পাল্লিকল৷ শনিবার ছয় বারের সোনাজয়ী মালয়েশিয়ান নিকোল আন ডেভিডের কাছে হারতে হয় দীপিকা পাল্লিকলের৷
সেমিফাইনালে মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেও ব্রোঞ্জ জিতলেন পাল্লিকল৷ দীনেশ পত্নীর হাত ধরেই এশিয়াডে এদিন প্রথম পদক এল ভারতের ঝুলিতে৷ নিকোল ডেভিডের কাছে দীপিকার হার ৩-০ ব্যবধানে৷ কোয়ার্টার ফাইনালে দীপিকা ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন জাপানি তারকা মিসাকি কোবায়াশিকে৷
অপর কোয়ার্টার ফাইনালে জ্যোৎস্না চিনাপ্পা ৩-১ ব্যবধানে পরাস্ত করেন হো লিং চানকে৷ ভারতীয় তারকার পক্ষে ম্যাচের ফল ১১-৫, ১২-১০, ৫-১১, ১২-১০৷ শনিবার শেষ চারে জ্যোৎস্নাকে সামলাতে হবে আরও এক মালয়েশিয়ান তারকা সিবাসাংগারি সুব্রমণিয়ামের চ্যালেঞ্জ৷ সেমিফাইনালে উঠে নূন্যতম ব্রোঞ্জপদক পাকা করেছেন জ্যোৎস্না চিনাপ্পা৷
তবে জাকার্তায় সপ্তম দিনে শুটিংয়ে হতাশ করলেন ১৫ বছরের শুটার অনীশ ভানওয়ালা ৷ ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন অনীশ৷ চলতি বছরে কমনওয়েলথ গেমসে কনিষ্ঠ মেডেল প্রাপক ছিলেন অনীশ৷ কমনওয়েলথে ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জিতেছেন উঠতি তারকা৷ এদিন মেয়েদের সিঙ্গলসে ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বী ফিটরিয়ানিকে হারিয়ে এশিয়াডের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সাইনা নেহওয়াল৷ ৩০ মিনিটের লডা়ই শেষে ২১-৬, ২১-১৪ ব্যবধানে ফিটরিয়ানিকে হারান ভারতীয় শাটলার৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top