News Flash

  • Home
  • Uncategorized
  • বি আর আম্বেদকর ছাত্রাবাসে র্যাগিং, গুরুতর আহত দুই, থানায় অভিযোগ
Image

বি আর আম্বেদকর ছাত্রাবাসে র্যাগিং, গুরুতর আহত দুই, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট৷৷ শহরের বিআর আম্বেদকর ছাত্রাবাসে র্যাগিংয়ের অভিযোগ এনে সুবিচারের জন্য পুলিশের দ্বারস্থ হল আবাসকি ছাত্ররা৷ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যেও রীতিমতো দুঃশ্চিন্তার সৃষ্টি হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, ঐ হোস্টেলের সিনিয়র ছাত্ররা জুনিয়র ছাত্রদের উপর নির্মমভাবে র্যাগিং করছে৷ গত প্রায় এক দেড় বছর যাবৎ এই র্যাগিং হয় বলে আক্রান্তা জুনিয়র ছাত্ররী পুলিশের কাছে জানিয়েছেন৷

সংবাদে প্রকাশ, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে ছোট ক্লাসের ছাত্ররা হোস্টেলের ছাদে উঠিছল৷ তখন পড়ার সময় ছিল৷ কিন্তু,কয়েকজন ছাত্র ছাদে গিয়েছিল৷ ছাদে কেন গেল তারা এই অপরাধে বড় ক্লাসের ছাত্ররা তাদের বেধরক মারধর করে বলে অভিযোগ৷ এর ছাত্রের হাতে মারাত্মক আঘাত লাগে৷ এমনও অভিযোগ উঠেছে সে টিউব লাইট ভেঙে মারধর করা হয়৷ তাতে রক্তাক্ত হয়েছে এক ছাত্র৷

এই ঘটনার ব্যাপারে অভিভাবকরা অবহিত হলে দুশ্চিন্তায় পড়ে যান তারা৷ বিষয়টি নিয়ে পুলিশের কাছে যায় ছাত্ররা৷ রাজেশ কর (একাদশ শ্রেণি) এবং পরেশ দাস (দ্বাদশ শ্রেণি) নামে দুই ছাত্রের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে৷ এদিকে, ছাত্রদের অভিযোগ এই র্যাগিংয়ের ব্যাপারে সুকলের প্রধানশিক্ষক এবং হোস্টেল কর্তৃপক্ষের কাছে নালিশ জানালেও ঐ দুই ছাত্রের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ তাই আক্রান্ত ছাত্ররা সুবিচার চাইতে থানায় পৌঁছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top