News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যা বিধ্বস্ত কেরলকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীকে আর্জি রাহুল গান্ধীর
Image

বন্যা বিধ্বস্ত কেরলকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীকে আর্জি রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): কেরলের বন্যায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কেরলের বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছেন কংগ্রেস সভাপতি।
শনিবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে রাহুল গান্ধী লেখেন, প্রিয় প্রধানমন্ত্রী, দয়া করে কোনও করম দেরি না করে কেরলের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করুন। এই বন্যায় অসংখ্যা মানুষের জীবন, জীবিকা এবং ভবিষ্য অনিশ্চিত হয়ে পড়েছে। রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের তরফ থেকে রণদীপ সুরজওয়ালাও বন্যা পরিস্থিত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। শনিবার তিনি বলেন, কেরলের বন্যায় ২০০০-৩০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কংগ্রেসের তরফ থেকে কেরলের বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি জানানো হচ্ছে।
অন্যদিকে ইতিমধ্যেই কেরলের বন্যা বিধ্বস্ত এলাকাগুলি আকাশ পথে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কেন্দ্রের তরফ থেকে ৫০০ কোটি টাকার অনুদানে ঘোষণা করা হয়েছে। কেরলের বন্যায় এখনও পর্যন্ত ৩২৪ মানুষ প্রাণ হারিয়েছে।
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ১৬ আগস্ট পর্যন্ত কেরলে বৃষ্টিপাত হয়েছে ৬১৯.৫ মিলিমিটার। যা স্বাভাবিক বৃষ্টি পরিমাণ ২৪৪.১ মিলিমিটার থেকে অনেক বেশি। বৃষ্টিপাতের প্রবলতা কমে গিয়েছে। অতিভারী বৃষ্টি হবে না। কিন্তু আগামী দুইদিন ভারী বৃষ্টি হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top