News Flash

  • Home
  • Uncategorized
  • ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে মাসুদের পাশে বসলেন সিধু, দেশজুড়ে বিতর্ক
Image

ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে মাসুদের পাশে বসলেন সিধু, দেশজুড়ে বিতর্ক

ইসলামাবাদ ও শ্রীনগর, ১৮ আগস্ট (হি.স.): গোলাপি টাই, গোলাপি পাগড়ি ও গাঢ় নীল রঙের সু্যট পরে শুক্রবারই পাকিস্তানে পৌঁছে যান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত্ সিং সিধু| বাইশ গজের বন্ধুর জন্য কাশ্মীরি শালও নিয়ে গিয়েছেন সিধু| আর শনিবার ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে গোলাপি রঙের পাগড়ি ও নীল রঙের সু্যট পরে উপস্থিত ছিলেন সিধু| বাইশ গজের বন্ধু ইমরান খান যখন পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করছিলেন, সেই সময় পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর প্রেসিডেন্ট মাসুদ খানের পাশেই বসেছিলন সিধু| আর এখান থেকেই বিতর্কের সূত্রপাত|
পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে নভজ্যোত্ সিং সিধুর বসা নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে| এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর কংগ্রেস প্রধান গুলাম আহমেদ মীর বলেছেন, ‘তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এবং একজন মন্ত্রী| শুধুমাত্র তিনিই উত্তর দিতে পারেন| তবে হ্ঁযা, এক্ষেত্রে তিনি এড়িয়ে যেতে পারতেন|’ বাইশ গজের আঙিনা কাঁপিয়ে এবার নতুন ইনিংস শুরু করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান| শনিবার পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেন| পাক প্রধানমন্ত্রী পদে ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত্ সিং সিধু ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, ইমরান খানের স্ত্রী ৱুশরা মানেকা প্রমুখরা|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top