News Flash

  • Home
  • Uncategorized
  • ফেডারেল ফ্রন্টের নামে মোদীর হাত শক্ত করতে চাইছেন মমতা : অধীর
Image

ফেডারেল ফ্রন্টের নামে মোদীর হাত শক্ত করতে চাইছেন মমতা : অধীর

বহরমপুর, ১৪ আগস্ট (হি.স.): ফেডারেল ফ্রন্টের নামে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার এমনই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী৷ এদিন বহরমপুরে এই অভিযোগ তুলেছেন তিনি৷

আসন্ন লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধী ফেডারেল ফ্রন্ট তৈরিই উদ্যোগের বিরুদ্ধে আভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী৷ তাঁর আভিযোগ এর ফলে লাভ হবে বিজেপিরই।মঙ্গলবার বহরমপুরে এই অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, ”ফেডারেল ফ্রন্টের নামে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

নিজের যুক্তির ব্যাখ্যা দিয়ে আধীর আরও বলেন, ফেডারেল ফ্রন্টে যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে, তাদের অবস্থান দেখলেই বিষয়টি স্পষ্ট হয়। এ প্রসঙ্গে তিনি টেনে এনেছেন তেলেঙ্গানার টিআরএস, ওডিশার বিজেডি-সহ একাধিক দলের নাম। যারা সম্প্রতি দু’টি ক্ষেত্রে বিজেপির পাশে দাঁড়িয়েছে।

অধীর চৌধুরী মনে করেন, নরেন্দ্র মোদীকে হারাতে পারে একমাত্র মহাজোট। কংগ্রেসের নেতৃত্বে গড়ে ওঠা এই জোটের সাফল্যের জন্য আগামী লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক লড়াই হওয়ায়ই বাঞ্ছনীয় বলে মনে করেন তিনি।

তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এটা চান না। তাই তিনি ফেডারেল ফ্রন্টের নামে আরও একটি শক্তি তৈরি করতে চান। তৃতীয় ওই শক্তি আসলে সুবিধা করে দেবে বিজেপিরই।এমনটাই মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি |

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top