News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাধীনতা দিবস বর্জন, আজ থেকে শুরু রাজ্যের দুই কাগজকলের কর্মচারীদের ২৭ ঘণ্টার অনশন
Image

স্বাধীনতা দিবস বর্জন, আজ থেকে শুরু রাজ্যের দুই কাগজকলের কর্মচারীদের ২৭ ঘণ্টার অনশন

গুয়াহাটি, ১৪ আগস্ট, (হি.স.) : বুধবারের স্বাধীনতা দিবস বৰ্জন করবেন নগাঁও ও কাছাড় কাগজ কলের বেতনহীন কৰ্মচারীরা৷ তাছাড়া আজ মঙ্গলবার থেকে রাজ্যের এই দুই ভারী উদ্যোগ প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করা এবং দাবিতে ২৭ ঘণ্টার অনশন কর্মসূচি শুরু করেছেন তাঁরা। অনশন কর্মসূচি আজ বেলা দুটা থেকে শুরু হয়েছে। চলবে আগামীকাল ১৫ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত।

এছাড়া আগামী ১৭ আগস্ট তাঁরা সংশ্লিষ্ট এলাকার জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলবেন বলে ঘোষণা করেছে কাগজ কল নিগম কর্মচারী ইউনিয়ন৷ এর পরও যদি সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া না যায়, তা হলে ইউনিয়নের পদাধিকারীরা অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি পালন করবেন।

ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে ধীরেনচন্দ্র বরা এবং অনন্দ বরদলৈ তাঁদের আন্দোলনের তথ্য দিয়ে জানিয়েছেন, খুব শিগগির তাঁরা আত্মহত্যার অনুমতি চেয়ে এক আবেদনপত্র পাঠাবেন রাষ্ট্ৰপতির কাছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top