News Flash

  • Home
  • Uncategorized
  • সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ লোকসভার প্রাক্তন অধ্যক্ষা মীরা কুমারের
Image

সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ লোকসভার প্রাক্তন অধ্যক্ষা মীরা কুমারের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন মীরা কুমার। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তিনি আর নেই বলে জানিয়েছেন তিনি।

লোকসভার ১০বার সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের বাগ্মীতা ও রাজনৈতিক প্রজ্ঞার জন্য তিনি দলমত নির্বিশেষে সবার কাছেই জনপ্রিয় ছিলেন। ২০০৪ সালে প্রথম ইউপিএ সরকারের আমলে তিনি লোকসভার অধ্যক্ষের পদে বসেন। প্রথম বাঙালী হিসেবে তিনি এই নজির গড়েন। নিজের কার্যকালে লোকসভাকে তিনি নিরপেক্ষতার সঙ্গে চালনা করতেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষা মীরা কুমার। তিনি বলেন, আমি বিশ্বাসই করতে পারছি না যে তিনি আর নেই। আমি শুনেছিলান তিনি অসুস্থ ছিলেন। কিন্তু এটা যে ঘটবে তা ভাবিনি। অধ্যক্ষ হিসেবে তিনি যে চেয়ারটিতে বসতেন সেটায় পরবর্তী সময়ে বসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। তিনি একজন অনবদ্য মানুষ ছিলেন।

প্রসঙ্গত, সোমবার সকাল ৮টা ১৫মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনাথ চট্টোপাধ্যায়। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত লোকসভার অধ্যক্ষ ছিলেন তিনি। এরপর লোকসভার অধ্যক্ষা হন মীরা কুমার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top