News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি-ছুটদের এবার অরুণাচল ছাড়ার নোটিশ আপসু-র
Image

এনআরসি-ছুটদের এবার অরুণাচল ছাড়ার নোটিশ আপসু-র

ইটানগর, ৫ আগস্ট (হি.স.) : অসমে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র সম্পূর্ণ খসড়া প্রকাশের পর অতি সক্রিয় হয়ে উঠেছে প্রতিবেশী রাজ্যগুলি। খসড়া প্রকাশের পর অসম থেকে যাতে কোনও বাদ পড়া মানুষজন তাদের রাজ্যে প্রবেশ করতে না পারেন সে ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ।

৩০ জুলাই যেদিন এনআরসি-র খসড়া প্রকাশ হয়েছিল, সেদিন বিকেল থেকে অসম থেকে মেঘালয় বা মেঘালয়ের ওপর দিয়ে বহিঃরাজ্যে যাতায়াতকারী যানবাহনে তালাশি চালিয়ে খাসি ছাত্র ইউনিয়ন (কেএসইউ)-এর সদস্যরা যাত্রীদের ব্যাপক নিগ্রহ করছে। সেই ধারা বজায় রাখতে এবার অরুণাচলেও নোটিশ জারি করেছে রাজ্যের প্রথমসারির ছাত্র সংগঠন আপসু।

এক বিজ্ঞপ্তি জারি করে সারা অরুণাচল প্রদশ ছাত্র ইউনিয়ন (আপসু) জানিয়েছে, অসমে প্রকাশিত এনআরসিতে যাদের নাম নেই তাদের রাজ্য ত্যাগ করতে হবে। যাদের এনআরসিতে নাম রয়েছে কেবল তারাই অরুণাচল প্রদেশে থাকতে পারবেন। আপসু-র সভাপতি তাতুং তাংগা এবং সম্পাদক তাডু দায় সময়সীমা বেঁধে দিয়ে বলেছেন, আগামী ১৬ আগস্টের মধ্যে এনআরসি-ছুটদের অরুণাচল ত্যাগ করতে হবে। তারা ১৭ আগস্টের পর থেকে অপারেশন ক্লিন ডাইভ চালাবেন বলেও বিজ্ঞপ্তিতে বলেছেন ছাত্র সংগঠনের দুই পদাধিকারী।

অন্যদিকে, ছাত্র সংগঠন আপসুও এবার অসমের মতো অরুণাচল প্ৰদেশে শীঘ্ৰ এনআরসি-র কাজ শুরু করার আহ্বান জানিয়েছে রাজ্য সরকারের কাছে। এদিকে বর্তমানে রাজ্যে ইনারলাইন পাৰ্মিটের প্ৰবেশপত্ৰ প্রদান বন্ধ করে সব প্ৰবেশদ্বারে নাকাবন্দি চালিয়েছে রাজ্য প্রশাসন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top