News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও প্রকাশ্যে গণপিটুনির ঘটনা, হরিয়ানায় গোরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
Image

আবারও প্রকাশ্যে গণপিটুনির ঘটনা, হরিয়ানায় গোরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

পালওয়াল (হরিয়ানা), ৪ আগস্ট (হি.স.): গণপিটুনি নিয়ে এমনিতেই উত্তাল জাতীয় রাজনীতি| এমতাবস্থায় আবারও প্রকাশ্যে এল গণপিটুনির ঘটনা| এবার ঘটনাস্থল দিল্লি থেকে মাত্রা ৮০ কিলোমিটার দূরে হরিয়ানার পালওয়াল জেলা| ২ এবং ৩ আগস্ট রাতের মাঝামাঝি সময়ে পালওয়ালের বেহরোলা গ্রামে গোরু চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় এক যুবককে| উন্মত্ত গ্রামবাসীর এলোপাথাড়ি প্রহারে মৃত্যু হয় ওই যুবকের| মৃত যুবকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
গণপিটুনির ঘটনায় কিছুদিন আগেই উত্তাল হয় জাতীয় রাজনীতি| সংসদে বিবৃতিতে দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, গণপিটুনির ঘটনা রুখতে হলে রাজ্য সরকার গুলিকে আরও সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে| স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির পরও গণপিটুনির ঘটনা অব্যাহত| পালওয়ালের বেহরোলা গ্রামে গোরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হল এক যুবককে| পালওয়ালের এসপি ওয়াসিম আক্রম জানিয়েছেন, ২ এবং ৩ আগস্ট রাতের মাঝামাঝি সময় পালওয়ালের বেহরোলা গ্রামে গোরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় এক যুবককে| পালিয়ে যেতে সক্ষম হয় আরও দু’জন| এই ঘটনার তদন্ত শুরু হয়েছে| পুলিশের ওই কর্তা আরও জানিয়েছেন, গণপিটুনির ঘটনায় জড়িত তিন ভাই| ইতিমধ্যে রাম কিশেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, রাতের অন্ধকারে গ্রামের এক খাটালের সামনে তিন যুবককে দেখা যায়| গোরু চোর সন্দেহে হইচই শুরু করে দেন গ্রামবাসীরা| এরই মধ্যে দুই যুবক পালিয়ে গেলেও, ২৫ বছর বয়সি এক যুবক ধরা পড়ে যায়| শুরু হয় গণধোলাই, বেধড়ক মারধরের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই যুবক| পরে তাঁর মৃত্যু হয়| মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top