News Flash

  • Home
  • Uncategorized
  • সালেমার হালহালীতে কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন
Image

সালেমার হালহালীতে কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩ আগস্ট ৷৷ সালেমা কৃষি মহকুমার হালহালী কৃষি সেক্টর অফিসে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন করা হয়৷ কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহরায় এই কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন করেন৷ উদ্বোধনী ভাষণে কৃষি মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যের কৃষি ব্যবস্থাকে উন্নত করতে চাইছে৷ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে৷ তিনি বলেন, কৃষির উন্নতি হলেই রাজ্যের উন্নতি হবে৷ কৃষির উন্নতিতে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ ও জলসেচ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বিশেষ জোর দিয়েছে৷ তিনি আরও বলেন, রাজ্যে প্রায় ২ লক্ষ হেক্টর অনাবাদী জমি রয়েছে৷ সরকার এই জমিগুলিকে কৃষিযোগ্য করার মধ্য দিয়ে রাজ্যের আর্থিক ব্যবস্থাকে পরিবর্তন করতে চায়৷ রাজ্যের কৃষকদের উন্নতির জন্য জৈব উপায়ে চাষাবাদ, খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন, রাইস মিলের উন্নতিকরণ প্রভৃতির জন্য লক্ষ্য রেখে কাজ করছে৷
অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, ত্রিপুরার রেশনিং ব্যবস্থায় চালের যোগানের জন্য এফ সি আই প্রতি বছর বহিঃরাজ্যগুলি থেকে ৬০০ কোটি টাকার চাল কেনে৷ রাজ্য সরকার চাইছে আগামী বছর থেকে এই চাল যেন রাজ্যের কৃষকদের থেকে কেনা হয়৷ এর ফলে রাজ্যের কৃষকরা লাভবান হবেন৷
কৃষি অধিকর্তা দেবপ্রসাদ সরকার বলেন, রাজ্যে মোট ৩৬টি কৃষক বন্ধু কেন্দ্র খোলা হবে৷ হালহালীর এই কেন্দ্রটি রাজ্যের ৪থতম এবং ধলাই জেলার মধ্যে ১ম কৃষক বন্ধু কেন্দ্র৷ স্বাগত ভাষণে সালেমা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দাস বলেন, এই কৃষক বন্ধু কেন্দ্রে এক সাথে ৩০ জন কৃষককে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া যাবে৷ এর মাধ্যমে কৃষকরা সার, বীজ, যন্ত্রপাতির মূল্য ও ভর্তুকি, বাজারের খবর, প্রতি সপ্তাহের আবহাওয়ার খবর, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কৃষি প্রকল্প, কৃষি, ঋণ, ফলসের বিভিন্ন রোগের কারণ ও প্রতিকার, ক্ষতিকারক কীটপতঙ্গ চেনা সহ মাটি পরীক্ষাও করানো যাবে৷ এখানে সব সময় থাকবেন অভিজ্ঞ কৃষি আধিকারিক৷
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সিনহা ও সুনীল দাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক আশিস দাস৷ এছাড়া, এদিন ৩টি পাওয়ারটিলার, ১০টি পাম্পসেট ও ১০টি পাওয়ার স্প্রে মেশিন সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়৷ কৃষি কল্যাণ অভিযানে এইগুলি দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানের অতিথিগণ এই কৃষি যন্ত্রপাতি সুবিধাভোগী কৃষকদের হাতে তুলে দেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top