News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষা সহ পাঁচটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার ঃ শিক্ষামন্ত্রী
Image

শিক্ষা সহ পাঁচটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ শান্তিরবাজার সরকারী মহাবিদ্যালয়ে আজ নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ

শনিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রতন নাথ৷ ছবি নিজস্ব৷

প্রদীপ প্রজ্বলন করে এই নবীন বরণ উৎসবের উদ্বোধন করেন৷ উদ্বোধকের ভাষণে তিনি বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিকাঠামো উন্নয়ন ও দক্ষতা উন্নয়ন এই পাঁচটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে৷ এরমধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা৷ সেজন্য বাজেটে সরকার এবার ৫২৮ কোটি টাকার বেশি বরাদ্দ রেখেছে৷ তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সবার সার্বিক বিকাশ, যাতে করে রাজ্যের যুবক-যুবতীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পায়৷ শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে এন আই টি-তে ৩০ জন ছাত্র-ছাত্রী নিয়ে ট্রিপল আই টি কলেজ এ বছর থেকে পথ চলা শুরু করছে৷ বোধজংনগরে ৪৮ একর জমি নিয়ে এই ট্রিপল আই টি কলেজের নির্মাণ কাজ শুরু হবে৷ এছাড়া, মেয়দের স্ব-নির্ভর করে তোলার ক্ষেত্রে এন ই কিউ ই পি প্রকল্পে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে হাপানিয়া ও ধলাই মহিলা পলিকেটনিক কলেজকে উন্নতিকরণ করা হবে৷ তিনি বলেন, চিফ মিনিস্টার বি এড অনুপ্রেরণা যোজনায় সরকার ৫ হজারা ছেলে-মেয়েকে ব্যাংক লোনের মাধ্যমে বি এড করার সুযোগ দেবে, যেখানে সরকার ৪ বছর ধরে ব্যাংকের সুদ বহন করবে৷ এ বছর এক সহস্রাধিক এস সি, এস টি, মাইনরিটি এবং ওবিসি অংশের ছাত্র-ছাত্রীকে ডিএলএড ও বিএড কোর্স পড়ার জন্য কলকাতায় পাঠানো হচ্ছে৷ কাকড়াবন, কদমতলা, পানিসাগর, পুরাতন আগরতলা, জিরানীয়া ও সালেমায় নতুন ডিগ্রী কলেজ গড়ে তোলা হবে৷ এছাড়া, বিলোনীয়া, ধর্মনগর ও আগরতলায় ৪টি বিএড কলেজ গড়ে তোলা হবে৷ অন্যদিকে, রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযান প্রকল্পে ৯টি ডিগ্রী কলেজকে ২ কোটি টাকা করে পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হবে৷ শান্তিরবাজার, গন্ডাছড়া কাঞ্চনপুর মহকুমায় নতুন ৩টি আই টি আই স্থাপন করা হবে৷
শিক্ষামন্ত্রী শ্রীনাথ আরও বলেন, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা যোজনায় শিক্ষা ক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে রাজ্যের সর্বোচ্চ নম্বরপ্রাপক ৫ জন, এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু অংশের সর্বোচ্চ নম্বর প্রাপক ৫ জন ছাত্র-ছাত্রীকে এবং বিষয় ভিত্তিক এক জনকে বিশেষ পুরস্কার দেওয়ার জন্য সরকার চিন্তা-ভাবনা করছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, শংকর রায়, প্রাক্তন বিধায়ক অমল মল্লিক, বকাফা বিএসি’র চেয়ারম্যান গৌরী শংকর রিয়াং, সমাজসেবী গৌতম সরকার প্রমুখ৷ স্বাগত ভাষণ দেন মহাবিদ্যালয়ের টিচার কাউন্সিলের সেক্রেটারী প্রদীপ দেববর্মা৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড হারাধন সাহা৷ উল্লেখ্য, এ বছর শান্তিরবাজার সরকারী মহাবিদ্যালয়ের মোট ২১৬ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে৷ মহাবিদ্যালয়ে বর্তমানে মোট ৫৪১ জন ছাত্র-ছাত্রী রয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top