News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম গ্রুপ অফ কোম্পানিজের ১২টি অফিসে সিবিআই তল্লাশি
Image

এটিএম গ্রুপ অফ কোম্পানিজের ১২টি অফিসে সিবিআই তল্লাশি

কলকাতা, ২ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার আবার চিটফান্ড গুলোর বিরুদ্ধে অভিযানে নামল সিবিআই। এদিন সিবিআইয়ের অফিসারেরা এটিএম গ্রুপ অফ কোম্পানিজের ১২টি অফিসে হানা দেন । কয়েক মাস আগে কলকাতায় এসেছিলেন সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা । নির্দেশ দিয়েছিলেন, ছোট ছোট যে চিটফান্ড কেলেঙ্কারির মামলা গুলো রয়েছে, তার তদন্ত দ্রুত শেষ করতে হবে । সেই নির্দেশ মেনেই যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এগোতে চাইছে, বৃহস্পতিবার তারই ইঙ্গিত মিলল । বৃহস্পতিবার একেবারে ভোর থাকতেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বৈঠকে বসেন সিবিআইয়ের কর্তারা । তারপর ৭০ জনের দল, পাঁচ ভাগে বিভক্ত হয়ে এটিএম গ্রুপ অফ কোম্পানিজের অফিসগুলোতে ম্যারাথন তল্লাশি শুরু করে ।

কলকাতা, হাওড়া, হাবড়া, মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় এটিএম গ্রুপ অফ কোম্পানিজের অফিস রয়েছে । সিবিআই সূত্রে খবর, বিভিন্ন অফিসে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সংস্থার আধিকারিকদেরকেও । কোথায় কেথায় সম্পত্তি রয়েছে, বাজারে কোন কোন স্কিম দেখিয়ে সংস্থা টাকা তুলত তার সবই জানার চেষ্টা করছে সিবিআই । এই তল্লাশির পরই সংস্থার আধিকারিকদের তলব করা হবে সিবিআই দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে । এর আগেও বহু বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের দপ্তরে তল্লাশি চালিয়েছে সিবিআই । সারদা গোষ্ঠীর মতোই কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম বা সিআইএসের মাধ্যমে আমানতকারীদের কাছ থেকে টাকা তুলে ছিল এটিএম গ্রুপ অফ কোম্পানিজ । গোয়েন্দারা জানতে পেরেছেন, আর্থিক তছরূপের পরিমাণ কয়েক’শ কোটি টাকারও বেশি ।

সিবিআই সূত্রে খবর, এটিএম গ্রুপ অফ কোম্পানিজ আমানতকারীদের থেকে টাকা তুলতে ডিবেঞ্চারও ইস্যু করেছিল । সেবির নিয়মের তোয়াক্কা না করেই অবৈধ কারবার ফেঁদে বসেছিল । এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় বেনামে জমিও কেনা রয়েছে বলে অভিযোগ । তার মধ্যে সিংহভাগ জমির নথিপত্র এখনও হাতে আসেনি গোয়েন্দাদের । ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা বেশ কিছু সূত্র মিলেছে । অভিযোগ, শাসক দলের বেশ কয়েকজন নেতার মদতে রাজ্যের বিভিন্ন জায়গায় কমদামে জমি কিনে বিভিন্ন প্রকল্প গড়ে তোলার কাজ শুরু হয় । ইতিমধ্যেই গোটা প্রক্রিয়ার পিছনে প্রভাবশালীদের হাত থাকার ইঙ্গিত মিলেছে ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top