News Flash

  • Home
  • Uncategorized
  • শিলচর বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধিদের আটকে দেওয়ার প্রতিবাদে সরব ডেরেক ও ব্রায়েন
Image

শিলচর বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধিদের আটকে দেওয়ার প্রতিবাদে সরব ডেরেক ও ব্রায়েন

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): নাগরিক কনভেশনে যোগ দিতে বৃহস্পতিবার শিলচরে উড়ে যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলকে শিলচর বিমানবন্দরে আটকে দেওয়া হয়। এর প্রেক্ষিতে এদিন সরব হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেস ডেরেক ও ব্রায়েন। দেশে সুপার ইমার্জেন্সি চলছে বলে দাবি জানান তিনি।

এদিন তিনি বলেন, ‘দেশে সুপার ইমার্জেন্সি চলছে৷ সাংসদ সুখেন্দ শেখর রায়ের বুকে পেসমেকার বসানো৷ তাঁকে শারীরিক করেছে পুলিশ৷ বিধায়ক মহুয়া মৈত্রের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়৷ আমাদের প্রতিনিধি দলের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে অসম পুলিশ৷ এই ঘটনার তীব্র নিন্দা করছি৷ আমাদের প্রতিনিধিরা দু’জন করে যেতে চেয়েছিল৷ কিন্তু তাতেও রাজি হয়নি পুলিশ।’

প্রসঙ্গত, অসমে জাতীয় নাগরিকপঞ্জির রিপোর্ট অসমে প্রকাশিত হওয়ার পর তা নিয়ে উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি দল পাঠানো হয়। সেই প্রতিনিধি দলকে পুলিশ শিলচর বিমানবন্দরে আটকে দেয়। তার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই প্রতিনিধি দলে ছিল, সুখেন্দু শেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, রত্না দে নাগ, নাদিমূল হক, অর্পিতা ঘোষ, মমতা ঠাকুর। তাদের সঙ্গে যোগ দেন বিধায়ক মহুহা মৈত্র ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top