নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ নিরাপত্তা কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে সিপিএমের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং সাংসদদের৷ তাতে
করে নিরাপত্তহীনতায় ভুগছেন তাঁরা৷ এই পরিপ্রেক্ষিতে প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কদের কয়েকজন রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে চিঠি দিয়েছেন৷ বুধবার সিপিএম রাজ্য কার্যালয়ে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরী অভিযোগ করেন বিজেপি জোট সরকার পরিকল্পিতভাবে নিরাপত্তা কর্মী তুলে নিচ্ছে৷ তাতে দলের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীরা এসকর্ট পাচ্ছে না বিভিন্ন জায়গায় যাতায়াতের সময়৷ এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের ক্ষেত্রেও এসকর্ট কমিয়ে দেওয়া হয়েছে৷ বাদলবাবু অভিযোগ করেছেন রাজ্যে পুলিশ কর্মীর কোন ঘাটতি নেই৷ তারপরও কেন রাজ্য সরকার এমন করছে তা সন্দেহাতিত নয়৷ রাজ্যের নানা স্থানে সিপিএমের বিধায়ক, প্রাক্তন মন্ত্রীরা হুমকির মধ্যে পড়ছেন৷ মিছিল মিটিং কিংবা সমাবেশে অতর্কিত হামলা চালানো হচ্ছে৷ তাতে নিরাপত্তার বিষয়টি ঝুকির মধ্যে রয়েছে৷ বাদল চৌধুরী আরও অভিযোগ করেছেন রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে৷ যেকোনও সময় ভয়ানক কিছু হতে পারে৷
প্রসঙ্গক্রমে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরী বলেন, বিজেপি ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হচ্ছে৷ রেগা প্রকল্প নিয়ে ব্যাপক মিথ্যার আশ্রয় নিয়েছে সরকার৷ উল্লেখ্য, এদিন সাংবাদিক সম্মেলনে বাদল চৌধুরীর সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন চক্রবর্তী এবং রতন ভৌমিক৷
সিপিএম বিধায়ক ও প্রাক্তন মন্ত্রিদের এসকর্ট তুলে দেওয়ায় ডিজিপিকে চিঠি
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















