News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম বিধায়ক ও প্রাক্তন মন্ত্রিদের এসকর্ট তুলে দেওয়ায় ডিজিপিকে চিঠি
Image

সিপিএম বিধায়ক ও প্রাক্তন মন্ত্রিদের এসকর্ট তুলে দেওয়ায় ডিজিপিকে চিঠি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ নিরাপত্তা কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে সিপিএমের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং সাংসদদের৷ তাতে করে নিরাপত্তহীনতায় ভুগছেন তাঁরা৷ এই পরিপ্রেক্ষিতে প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কদের কয়েকজন রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে চিঠি দিয়েছেন৷ বুধবার সিপিএম রাজ্য কার্যালয়ে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরী অভিযোগ করেন বিজেপি জোট সরকার পরিকল্পিতভাবে নিরাপত্তা কর্মী তুলে নিচ্ছে৷ তাতে দলের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীরা এসকর্ট পাচ্ছে না বিভিন্ন জায়গায় যাতায়াতের সময়৷ এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের ক্ষেত্রেও এসকর্ট কমিয়ে দেওয়া হয়েছে৷ বাদলবাবু অভিযোগ করেছেন রাজ্যে পুলিশ কর্মীর কোন ঘাটতি নেই৷ তারপরও কেন রাজ্য সরকার এমন করছে তা সন্দেহাতিত নয়৷ রাজ্যের নানা স্থানে সিপিএমের বিধায়ক, প্রাক্তন মন্ত্রীরা হুমকির মধ্যে পড়ছেন৷ মিছিল মিটিং কিংবা সমাবেশে অতর্কিত হামলা চালানো হচ্ছে৷ তাতে নিরাপত্তার বিষয়টি ঝুকির মধ্যে রয়েছে৷ বাদল চৌধুরী আরও অভিযোগ করেছেন রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে৷ যেকোনও সময় ভয়ানক কিছু হতে পারে৷
প্রসঙ্গক্রমে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরী বলেন, বিজেপি ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হচ্ছে৷ রেগা প্রকল্প নিয়ে ব্যাপক মিথ্যার আশ্রয় নিয়েছে সরকার৷ উল্লেখ্য, এদিন সাংবাদিক সম্মেলনে বাদল চৌধুরীর সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন চক্রবর্তী এবং রতন ভৌমিক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top