News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার ৯,৭৪৬টি ভোটার কার্ড, তদন্তে নির্বাচন কমিশন
Image

বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার ৯,৭৪৬টি ভোটার কার্ড, তদন্তে নির্বাচন কমিশন

বেঙ্গালুরু, ৯ মে (হি.স.): আগামী ১২ মে কর্নাটক বিধানসভা নির্বাচন| আর মাত্র দু’দিনের অপেক্ষা, কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ঘটনা প্রকাশ্যে এল বেঙ্গালুরুতে|মঙ্গলবার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল প্রায় ৯,৭৪৬টি ভোটার কার্ড| এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন| মঙ্গলবারই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়,বেঙ্গালুরুর রাজারাজেশ্বরীনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জালাহালি এলাকার, এসএলভি পার্ক ভিউ অ্যাপার্টমেন্টের ১১৫ নম্বর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৯,৭৪৬টি ভোটার কার্ড| মঙ্গলবার মধ্যরাতে এই খবর জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জীব কুমার জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর দেখা গিয়েছে, এই ৯,৭৪৬টি ভোটার কার্ড প্রকৃত ভোটারদেরই| তবে, তদন্তের পরই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে| ওই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে পাঁচটি ল্যাটটপ ও একটি প্রিন্টার|

মধ্যরাতে বড়সড় এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক লড়াই শুরু হয়ে গিয়েছে| ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, কংগ্রেসের এক বিধায়কের সঙ্গে ওই অ্যাপার্টমেন্টের সংযোগ রয়েছে| কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে জানিয়েছেন, ভোটে রিগিং করতে চাইছে কংগ্রেস| তবে, এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে কর্নাটক কংগ্রেস| বুধবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, ‘নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে দেখবে| এ বিষয়ে আমি কিছুই বলতে চাই না|’ সিদ্দারামাইয়া আরও জানিয়েছেন, ‘বিজেপি সরকার বরাবরই কংগ্রেসের উপর নজরদারি চালাচ্ছে| এই নিয়ে ১২ বার আমি নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছি, কিন্তু এই প্রথমবার নির্বাচনের মুখে অভিযান চালানো হল|তাঁরা সরকারে থেকে অপব্যবহার করছে|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top