News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয়দের দেহাবশেষ ফিরিয়ে অানতে রবিবার ইরাক যাচ্ছেন ভি কে সিং
Image

ভারতীয়দের দেহাবশেষ ফিরিয়ে অানতে রবিবার ইরাক যাচ্ছেন ভি কে সিং

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : ইরাকে ভারতীয়দের দেহাবশেষ ফিরিয়ে আনার জন্য আগামীকাল রবিবার ইরাকে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং। বিদেশমন্ত্রকের তরফে একথা জানিয়ে বলা হয়েছে আগামীকাল রবিবার ভিকে সিংয়ের বাগদাদের উদ্দেশে রওনা দেবেন। বাগদাদ প্রশাসনের তরফে সম্মতি পেলেই তিনি সি-১৭ বিমানে ইরাকের উদ্দেশে রওনা হবেন। এখন যত তাড়াতাড়ি সম্ভব, সম্মানের সঙ্গে মৃত ভারতীয়দের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনাই বিদেশমন্ত্রকের লক্ষ্য। আইএস অধিকৃত ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলেই ছিলেন এই ভারতীয়রা। কর্মসূত্রে তাঁরা ইরাকে বাস করছিলেন ২০১১ সাল থেকে। অান্তর্জাতিক জঙ্গি আইএসদের হাতে বন্দি থাকাকালীন খুন হন এই ৩৯ জন ভারতীয়।
সম্প্রতি সরকারিভাবে এই খবরের সত্যতা স্বীকার করে বিদেশমন্ত্রকের তরফে দেশের প্রাক্তন সেনাপ্রধানকে ইরাকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে দেশের কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান বলেন, মৃতদের তালিকায় রয়েছে দেশের চারটি রাজ্যের মানুষ। দেহাবশেষ ফিরিয়ে আনার পর পরিজনদের হাতেই তুলে দেওয়া হবে শেষ চিহ্নটুকু। গোটা কাজের তদারকি করবে স্থানীয় প্রশাসন। প্রিয়জনের দেহাবশেষ নিতে পরিবারের কাউকেই বিমানবন্দরে আসতে হবে না। বিদেশমন্ত্রকের তরফে প্রতিনিধিরা বাড়িতেই পৌঁছে দেবেন। ইতিমধ্যেই মৃতদের চিহ্নিত করতে তাঁদের পরিবারের সদস্যদের ডিএনএ রিপোর্ট বাগদাদে পাঠানো হয়েছে। এই কাজে সহযোগিতা করেছে পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ প্রশাসন। এই চারটি রাজ্যের বাসিন্দারাই শ্রমিকের কাজে ইরাকে গিয়েছিলেন। মৃতদের দেহাবশেষ নিয়ে ভিকে সিং যখন ইরাক থেকে ফিরবেন, তখন সি-১৭ বিমান প্রথম অবতরণ করবে অমৃতসরে। তারপর একে একে পাটনা ও কলকাতায়।
উল্লেখ্য, পাঞ্জাব, বিহার, হিমাচলপ্রদেশ ও পশ্চিমবঙ্গ থেকে শ্রমিকের কাজে ইরাকে গিয়েছিলেন ওই বাসিন্দারা। ২০১৪-তে ইরাকের মসুলে তাঁদের অপহরণ করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। মূলত ইরাকের অস্থির পরিস্থিতি দেখে শ্রমিকরা যখন দেশে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছিলেন, তখনই তাঁদের অপহরণ করে আইএস জঙ্গিরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top