News Flash

  • Home
  • Uncategorized
  • ইসরাইলি সেনার গুলিতে মৃত ১৫ ফিলিস্তিনি, জাতীয় শোক দিবস পালিত
Image

ইসরাইলি সেনার গুলিতে মৃত ১৫ ফিলিস্তিনি, জাতীয় শোক দিবস পালিত

জেরুজালেম, ৩১ মার্চ (হি.স.) : ইসরাইলি সেনাদের হাতে প্রাণ হারালেন ১৫ ফিলিস্তিনি। শুক্রবার ফিলিস্তিনিদের ৪২তম উপলক্ষ্যে আয়োজিত বিক্ষোভে ইসরাইলি সেনাদের সাথে সংঘর্ষে তারা মারা যান। জানা গিয়েছে, দেশে ফিরে যাওয়ার অধিকার আদায় করতে গিয়ে শুক্রবার ফিলিস্তিনিদের বিক্ষোভ বাধে। এই ঘটনায় কমপক্ষে ১৪,০০ জন আহত হন। এই ঘটনায় শনিবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
শুক্রবারের ঘটনা উল্লেখ করে এক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ‘প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার শোক দিবস ঘোষণা করেছেন। এদিন দেশের সব স্কুল, বিশ্ববিদ্যালয় এবং সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব জাবালিয়া এলাকায় পাকস্থলীতে গুলি লেগে নিহত হয়েছেন ২৫ বছর বয়সী মহম্মদ নাজ্জার। উত্তর গাজা উপত্যকায় সংঘর্ষ চলাকালে নিহত হয়েছেন ৩৮ বছর বয়সী মাহমুদ মুয়াম্মার এবং মহম্মদ আবু ওমর (২২)। এছাড়া বাকি ১১ জন হলেন, আহমেদ উদেহ (১৯), জিহাদ ফ্রেনেহ (৩৩), মাহমুদ সাদি রাহমি (৩৩), আবদেলফাত্তাহ (২২), ইব্রাহিম আবু শাহর (২০) আব্দুল কাদের আল হাওয়াজিরি, সারি আবু উদেহ, হামদান আবু আমসেহ, জিহাদ আবু জামস, বদর আল-সবাগ এবং নাজি আবু হাজের। বিক্ষোভে ফিলিস্তিনের ওপর ইসরাইল সেনাদের গুলি ও কাঁদানে গ্যাসে ১৪,০০ জন আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা সীমান্তের বেড়া বরাবর পাঁচটি স্থানের প্রায় ১৭ হাজার ফিলিস্তিনি জমায়েত করে। আইডিএফ দাবি করে, তারা টায়ার পুড়িয়ে এবং বেড়ার দিকে ককটেল ও পাথর নিক্ষেপকারী ‘দাঙ্গার’ সৃষ্টি করে। এ দাঙ্গায় উসকে দিতে যারা ভূমিকা পালন করছিল তাদের লক্ষ্য করে তারা গুলিবর্ষণ করে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top