News Flash

  • Home
  • Uncategorized
  • জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি, কম্পাঙ্ক ৬.৯
Image

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি, কম্পাঙ্ক ৬.৯

পোর্ট মোরেসবি, ৩০ মার্চ (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| গত পাঁচ দিনের ব্যবধানে পুনরায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনি| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯| জোরালো ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই সুনামির ঢেউ আছড়ে পড়ে উপকূলবর্তী এলাকায়| তবে, শক্তিশালী ভূকম্পনের ঝাঁকুনিতে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭.২৫ মিনিট নাগাদ (২১:২৫ জিএমটি বৃহস্পতিবার) ৬.৯ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউগিনি| ভূকম্পন অনুভূত হয় পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন আইল্যান্ডের রাবাউল শহর থেকে ১৬২ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভের ২১ কিলোমিটার (৩৫ মাইল) গভীরে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, জোরালো ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই সুনামির ঢেউ আছড়ে পড়ে উপকূলবর্তী এলাকায়| প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হওয়া মাত্রই উপকূলবর্তী এলাকায় প্রায় এক মিটার (৩ ফুট) পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়ে|
উল্লেখ্য, গত পাঁচ দিনের ব্যবধানে পুনরায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি| এর আগে চলতি মাসের ২৬ তারিখ, সোমবার ৭.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাপুয়া নিউগিনি| তার আগে গত শনিবার ৬.৮ তীব্রতার ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয় পাপুয়া নিউগিনিতে| বারবার ভূমিকম্পের ঝাঁকুনিতে রীতিমতো আতঙ্কিত পাপুয়া নিউগিনির মানুষজন|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top