News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক কেলেঙ্কারির অভিযোগ : স্মৃতিকে পাল্টা একহাত নিলেন সিব্বল
Image

আর্থিক কেলেঙ্কারির অভিযোগ : স্মৃতিকে পাল্টা একহাত নিলেন সিব্বল

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): কিছুদিন আগে কপিল সিব্বলের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন স্মৃতি ইরানি৷ এবার কেন্দ্রীয় মন্ত্রীকেই একহাত নিলেন সিব্বল৷ বললেন, সিবিএসই পেপার লিক, ডেটা লিক থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যই স্মৃতি এমন অভিযোগ তুলছেন৷ আগে স্মৃতি ইরানি অভিযোগ তুলেছিলেন, সিব্বল ও তাঁর স্ত্রী একটি কোম্পানি কিনেছেন৷ তার নাম গ্র্যান্ড ক্যাস্তিলো৷ ২০১৭ সালে ব্যবসায়ী পীযূষ গোয়েলের থেকে কোম্পানিটি কেনেন তাঁরা৷ গোয়েল একটি আর্থিক তছরূপের মামলার সঙ্গে জড়িত৷ ২০১৩ সালে সিবিআই তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনে তদন্ত শুরু করে৷ ইরানি আরও বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজেও একটি জমি দুর্নীতির সঙ্গে জড়িত৷ পাল্টা কপিল সিব্বল জানিয়েছেন, নির্বাচন কমিশনের কথা বলতে গেলে বলা যায় নির্বাচনের তথ্য ফাঁস হয়েছে৷ আধারের তথ্য দেখুন, সেটিও ফাঁস হয়েছে৷ কিন্তু ওঁরা যখন নিজেদের দিক সামলান, তথ্য কখনও ফাঁস হয় না৷ তাহলে সরকার জানে কীভাবে তথ্য সুরক্ষিত রাখতে হয়৷ যদি তাই হয়, তবে কেন এমন তথ্য ফাঁস হচ্ছে | কপিল সিব্বল অবশ্য সম্পত্তি কেনার কথা স্বীকার করে নিয়েছেন৷ সেই সঙ্গে বলেছেন, তিনি তাঁর নিজের টাকায় সেটি কিনেছেন৷ আয়কর বিভাগের ফাইলে সমস্তটাই নথিভুক্ত রয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top