News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্নমানের কাজ, জনতার রোষের মুখে পালিয়ে বাঁচলেন ঠিকেদার
Image

নিম্নমানের কাজ, জনতার রোষের মুখে পালিয়ে বাঁচলেন ঠিকেদার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ মার্চ৷৷ রাস্তা তৈরীর নিম্নমানের কাজ বন্ধ করে দিল ক্ষুব্ধ গ্রামবাসী৷ বৃহস্পতিবার দুপুর বেলা বিশালগড়ের কে কে নগরের দক্ষিন শিবনগর গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার উত্তেজনা বিরাজ করছে৷ দীর্ঘ ২৫ বছরের জমানায় উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত দক্ষিন শিনগর গ্রামের মানুষ৷ নানা অনুরোধের পর অবশেষে পঞ্চায়েত থেকে গ্রামের রাস্তাটি ইটের সলিং করার জন্য বরাদ্ধ হয়৷ ঠিকেদারের দায়িত্ব দেওয়া হয় পঞ্চায়েত সচিবকে৷ রাস্তাটি ইট সলিং করার জন্য বরাদ্ধ করা হয় ১ লক্ষ ৪২ হাজার টাকা৷ কিন্তু প্রথম থেকেই নিম্নমানের কাজ করতে থাকে পঞ্চায়েত সচিব বাবু৷ বিষয়টি গ্রামবাসীর নজর এড়াতে পারে নি৷ গ্রামবাসীরা বার বার সঠিক কাম ঠিকেদার বাবুকে সতর্ক করে দেয়৷ এর পর ও ইনি নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরীর কাজ জারি রাখে৷ নতুন ইট না বসিয়ে পুরনো রদ্ধিমার্কা ইট দিয়ে রাস্তা তৈরী করতে থাকে৷ শেষ পর্যন্ত গ্রামবাসীরা সোচ্চার হয়ে নিম্নমানের কাজ বন্ধ করেদেয়৷ তাদের দাবী প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষকে এসে কাজের গুনগত মান নিরীক্ষন করতে হবে৷ নইলে তারা আগামী দিনেও কাজ করতে দেবেনা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top