News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্ধার সুরাটে খোয়া যাওয়া হীরে, ধৃত দুই
Image

উদ্ধার সুরাটে খোয়া যাওয়া হীরে, ধৃত দুই

সুরাট (গুজরাট), ১৮ মার্চ (হি.স.): সুরাটে প্রকাশ্য হীরে লুট করার অপরাধে অভিযুক্ত ২ ব্যক্তিকে গ্রেফতার করল গুজরাট পুলিশ ও সুরাটের ক্রাইম ব্রাঞ্চের যৌথ তদন্তকারী দল। পুলিশ সূত্রে ধৃতদের পরিচয় জানা গিয়েছে। ধৃতদের নাম অরবিন্দ এবং মনিশ। অভিযুক্তরা উত্তরপ্রদেশের ফাইজাবাদ এবং আম্বেদকর নগরের বাসিন্দা। লুট হওয়া ২২০০ ক্যারটের হীরেও উদ্ধার করা গিয়েছে। গুজরাটের আনন্দ মহল এলাকা থেকে অরবিন্দর জামাইবাবুর বাড়ি থেকে ওই হীরে উদ্ধার করেছে পুলিশ।
এই বিষয়ে গুজরাট পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, একটি হীরে কারখানার কর্মীরা যখন হীরেগুলিকে সেফ ভোল্টে রাখার জন্য নিয়ে যাচ্ছিল তখনই হীরেগুলিকে লুট করে ওই দুই ব্যক্তি। এই কেসটিকে আমরা সমাধান করেছি এবং চুরি হওয়া হীরেগুলিকেও আমরা উদ্ধার করেছি।
প্রসঙ্গত যে হীরেগুলি চুরি হয়েছিল এবং পরে যা পুলিশ উদ্ধার করে বাজারে সেই হীরেগুলির মূল্য প্রায় ২০ কোটি টাকা। গত ১৪ মার্চ একটি হীরে কারখানার কর্মীরা যখন হীরেগুলিকে সেফ ভোল্টে রাখার জন্য নিয়ে যাচ্ছিল তখনই হীরেগুলিকে লুট করে ওই দুই ব্যক্তি। যা ঘিরে শুধু গুজরাটে নয় গোটা দেশে আলোড়নের সৃষ্টি হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top