News Flash

  • Home
  • Uncategorized
  • এনডিএ জোট ছাড়ল টিডিপি, উদ্বিগ্ন জেডিইউ নেতা কে সি ত্যাগি
Image

এনডিএ জোট ছাড়ল টিডিপি, উদ্বিগ্ন জেডিইউ নেতা কে সি ত্যাগি

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): এনডিএ জোট থেকে তেলুগু দেশম পার্টি (টিডিপি) সরে দাঁড়ানোয় উদ্বেগ প্রকাশ করলেন জেডিইউ নেতা কে সি ত্যাগি| শুক্রবার কে সি ত্যাগি জানিয়েছেন, ‘একটি বড় জোটে, মত পার্থক্য থাকেই| এনডিএ সরকারের কোনও বিপদ নেই| কিন্তু, টিডিপি-র এনডিএ জোট ছেড়ে যাওয়া দুর্ভাগ্যজনক|’ অন্ধ্রপ্রদেশের সঙ্গে অবিচার করেছে নরেন্দ্র মোদী সরকার| এই অভিযোগে, এনডিএ থেকে সমর্থণ তুলে নিয়েছে তেলুগু দেশম পার্টি (টিডিপি)|
এনডিএ জোট ছেড়ে টিডিপি বেরিয়ে আসায়, জেডিইউ নেতা কে সি ত্যাগি উদ্বেগ প্রকাশ করলেও অত্যন্ত খুশি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| শুক্রবার সকাল ৯.৫৬ মিনিট নাগাদ টুইট করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এনডিএ জোট থেকে বেরিয়ে আসায় টিডিপি-র সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি| বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার জন্য এই ধরনের পদক্ষেপই প্রয়োজন|’ এরপর সকাল ১০.০৭ মিনিট নাগাদ অপর একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতি আমার অনুরোধ, অত্যাচার, অর্থনৈতিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top