News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করলেন মুখ্যমন্ত্রী
Image

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷  রাজ্য মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ স্বরাষ্ট্র, ডিডব্লিউএস ব্যতিত

মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

পূর্ত দপ্তর, তথ্য ও প্রযুক্তি ব্যতিত শিল্প ও বাণিজ্য দপ্তর, নগোরন্নয়ন, সাধারণ প্রশাসন, শ্রম, তথ্য ও সংসৃকতি এবং অন্যান্য অবন্টিত দপ্তরগুলির নিজের কাছেই রেখেছেন তিনি৷ উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণকে বিদ্যুৎ, পঞ্চায়েত সহ গ্রামোন্নয়ন, অর্থ এবং পরিসংখ্যান ব্যতিত যোজনা ও সমন্নয় দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে৷ নরেন্দ্র চন্দ্র দেববর্মাকে রাজস্ব ও মৎস্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে৷ রতন লাল নাথ দায়িত্ব পেয়েছেন উচ্চশিক্ষা, বিদ্যালয় শিক্ষা, সংসদ বিষয় ব্যতিত আইন দপ্তর, সংখ্যালঘু কল্যাণ দপ্তর এবং অন্যান্য পশ্চাতপদ জাতি কল্যাণ দপ্তরের৷ সুদীপ রায় বর্মনকে স্বাস্থ্যও পরিবার কল্যাণ দপ্তর, বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তরের তথ্য প্রযুক্তি বিষয়ক এবং পূর্ত দপ্তরের পানীয় জল ও স্বাস্থ্য বিষয়ক দপ্তরের দায়িত্ব পেয়েছেন৷ প্রণজিৎ সিংহ রায়কে কৃষি, পরিবহন এবং পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে৷ মনোজ কান্তি দেব যুব ও ক্রীড়া বিষয়ক এবং খাদ্য, জনসংভরণ এবং ভোক্তা বিষয়ক দপ্তরের দায়িত্ব পেয়েছেন৷ মেবার কুমার জমাতিয়াকে উপজাতি কল্যাণ এবং বন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে৷ শান্তনা চাকমা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্ব পেয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top