News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় বৃদ্ধাশ্রমে বন্দুকবাজের গুলিতে নিহত ৩
Image

আমেরিকায় বৃদ্ধাশ্রমে বন্দুকবাজের গুলিতে নিহত ৩

ক্যালিফোর্নিয়া, ১০ মার্চ (হি.স.): বৃদ্ধাশ্রমে অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজের গুলি প্রাণ হারাল তিনজন। চাঞ্চল্যকর ঘটনাটি শুক্রবার ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টির ইয়নটভিল এলাকার হ্যাপি পাথওয়ে হোম নামে একটি বৃদ্ধাশ্রমে ঘটেছে।
শুক্রবার আমেরিকার সর্ববৃহদ বৃদ্ধাশ্রমে হঠাৎই ঢুকে পড়ে এক অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ। সেই সময় বৃদ্ধাশ্রমে এক কর্মীর অবসরগ্রহণকে কেন্দ্র করে ফেয়ারওয়েল পার্টি চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি এলোপাথারি গুলি চালাতে চালাতে বৃদ্ধাশ্রমে ঢুকে পড়ে ওই বন্দুকবাজ। কয়েকজনকে পণবন্দি করে রাখে ওই বন্দুকবাজ। এই ঘটনার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। কিছুক্ষণের জন্য বন্দুকবাজের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। পণবন্দিদের মুক্ত করার জন্য প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের প্রচেষ্টা চালানো হয়েছিল। সারাদিন ধরেই পুলিশ এবং বন্দুকবাজের মধ্যে পণবন্দিদের মুক্তি নিয়ে টানাপড়েন চলতে থাকে।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বিকেলের দিকে কয়েক জন পণবন্দিকে মুক্তি দেয় ওই বন্দুকবাজ। কিন্তু তিনজন পণবন্দিকে শেষ পর্যন্ত নিজের কাছে রেখে দেয় ওই বন্দুকবাজ। আমেরিকার তিন তদন্তকারী এজেন্সি পণবন্দিদের মুক্তর জন্য বন্দুকবাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কোনও ভাবেই বন্দুকবাজের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা যায়নি। পরে ওইদিন স্থানীয় সময় সন্ধ্যে ৬ নাগাদ নাগাদ বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুতে শুরু করে পুলিশ। বৃদ্ধাশ্রমের একটি বন্ধ ঘরের ভেতর থেকে তিন পণবন্দির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পণবন্দিদের পাশেই গুলিবিদ্ধ অবস্থায় বন্দুকবাজের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত পণবন্দিদের মধ্যে তিনজনই মহিলা। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। বন্দুকবাজের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। মৃতদের পরিচয় জানা গিয়েছে। মৃতদের নাম সেন্টার এক্সিকিউটিভ ডিরেক্টর ক্রিস্টিন লয়েবার, থেরাপিস্ট ডা. জেন গোলিক, ডা. জেনিফার গঞ্জালিজ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top