News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তির আবেদন উপেক্ষা করে সন্ত্রাস রাজ্যের বিভিন্ন স্থানে, প্রশাসন কুম্ভনিদ্রায়
Image

শান্তির আবেদন উপেক্ষা করে সন্ত্রাস রাজ্যের বিভিন্ন স্থানে, প্রশাসন কুম্ভনিদ্রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ বিজেপি আইপিএফটি জোট ৪৩ টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর রাজ্যে শান্তি সম্প্রীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ৷ কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন স্থানে একাংশ অত্যুৎসাহীরা সন্ত্রাস শুরু করেছে৷ তাতে রাজ্যের সার্বিক শান্তি সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা ক্রমশই প্রবল হচ্ছে৷ পরিস্থিতি মোকালোয় পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে৷ রাজ্যের বিভিন্ন স্থান থেকে যে খবর পাওয়া যাচ্ছে তা খুবই উদ্বেগজনক৷ প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে, বিশালগড় বিধানসভা কেন্দ্রের অধীন কড়ইমুড়া সুকলের পাশে নরু আহমেদ নামে এক সিপিএম কর্মীর বাড়িতে ভাঙচুর চালনো হয়৷ তবে কে বা কারা ভাঙচুর করেছে সেই বিষয়ে প্রামাণ্য কোন তথ্য মিলেনি৷

অন্যদিকে, বক্সনগরে সজল হুসেন এবং কালসার মিয়া নামে দুই দুসৃকতি সাংবাদিকদের উপর হামলা করে বলে অভিযোগ৷ শহর আগরতলার কাছে বণিক্য চৌমুহনীর পশ্চিম নোয়াবাদী এলাকায় করিম মিয়াকে মারধর করা হয়েছে৷ স্থানীয় আমতলী বাজারের সুকলের পাশে সিপিএম পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর মিলেছে৷ শহরের রাজনগর বর্ডার গোলচক্কর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে হামলা হুজ্জুতি চালানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে৷ স্থানীয় বাসিন্দা খোকন মিয়ার বাড়িতে হামলা চালানো হয়েছে৷ তাছাড়া জিরানীয়া এডিসি চৌমুহনীতেও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ বাড়ি ঘর ছেড়ে অনেকেই পালিয়ে আত্মগোপন করে রয়েছেন৷ জিরানীয়া কলাবাগান এলাকার বাসিন্দা বেচা মিয়ার বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, নন্দননগর সুকলের সামনে সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে৷ লাড্ডু চৌমুহনী বাজারে পার্টি অফিস ভাঙা হয়েছে সিপিএমের৷ জিরানীয়ার মুসলীম পাড়াতেও ভাঙচুর করা হয়েছে পাঁচটি বাড়িতে৷ এলাকারই কলাবাগান পাড়ায় স্থানীয় প্রধান ও উপপ্রধানে আবু মিয়া ও জুহেরা বেগমের বাড়িতেও ভাঙচুর করা হয়েছে৷ অন্যদিকে, রানিরবাজার চা বাগান এলাকায় বিজয় ভৌমিকের বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ৷ তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বলে জানা গিয়েছে৷

বিজেপি নেতারা অবশ্য সন্ত্রাসে যুক্তদের হুশিয়ারও করে দিয়েছেন৷ কিন্তু নেতাদের কমান্ড মানতে চাইছে না নিচুতলার অত্যুৎসাহী কিছু কর্মী সমর্থক৷ তারা হিংসায় লিপ্ত হচ্ছে৷ ব্যক্তিগত আক্রোশ মেটানোর চেষ্টাও চালাচ্ছে অনেকেই৷ বাধা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে দল৷ তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে প্রায় সর্বত্র৷ গ্রামীণ এলাকায় হিংসাত্মক ঘটনা বাড়ছে৷ হিংসা লিপ্তদের বড় একটা অংশ আকন্ঠ মদ্যপান করে এসব ঘটনা সংগঠিত করে চলেছে৷ বিভিন্ন জায়গায় দোকান পাট ভাঙচুর, দোকানে তালা ঝুলিয়ে দেওয়া, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে৷ সম্পদহানীর ঘটনাও ঘটে চলেছে৷ রাজ্যের প্রায় সর্বত্রই মোটর শ্রমিক ইউনিয়নের অফিস দখল করে নিয়েছে আইএনটিইউসি সমর্থকরা৷ জনশ্রুহিল দীঘ৩ ২৫ বছর যে লাঞ্ছনা বঞ্চনা হয়েছে তারই প্রতিশোধ নিতে এসব ঘটনা সংগঠিত করা হচ্ছে৷ রাজনৈতিক প্রতিশোধ স্পৃহার দৌলতে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে৷ ফলাফল ঘোষণার দিন থেকেই রাজ্যের সর্বত্র স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে৷ আতঙ্কে ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না সাধারণ মানুষ৷ বাজার হাট, দোকান পাট, ব্যবসা বাণিজ্য অনেক জায়গাতেই স্তব্ধ হয়ে পড়েছে৷ বিজেপি নেতৃবৃন্দ ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন দল ক্ষমতায় ফিরলে কোন ধরনের সন্ত্রাস হবে না৷ ১৯৮৮ সালে কংগ্রেস টিইউজেএস জোট সরকারের আমলে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল সেইদিন ফিরে আসবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু দলীয় অনুশাসন মানছে না একাংশ কর্মী সমর্থক৷ পরিস্থিতি মোকাবিলায় বিজেপি নেতৃবৃন্দকে আরও কঠোর মনোভাব গ্রহণ করা জরুরী৷ অন্যথায় ১৯৮৮ সালে কংগ্রেস টিইউজেএস  যে অপবাদের মুখোমুখী হয়েছিল বিজেপি জোটকেও সেই অপবাদের সম্মুখীন হতে হবে৷ বিজেপি নিশ্চিতভাবেই ক্যাডার ভিত্তিক দল৷ তাদের দলীয় অনুশাসন কঠোর হলে রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরে আসতে খুব বেশী সময় লাগার কথা নয়৷ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ সেটাই প্রতাশ্যা করছেন৷

এদিকে, রবিবার প্রাক্তন বিধায়ক পবিত্র কর, প্রাক্তন রতন দাস এবং সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের ডি জি এ কে শুক্লার সাথে সাক্ষাৎ করে রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে বলে অভিযোগ করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে৷ অন্যদিকে, কৈলাসহরে প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এক সাংবাদিক সম্মেলনে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top