News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন দপ্তরের কর্মদক্ষতা প্রশ্ণের মুখে দাঁড়াল, ত্রিপুরায় ভোটের প্রকৃত হার নিয়ে ধোঁয়াশা, ছয় কেন্দ্রের ছয় বুথে পুনঃভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন
Image

নির্বাচন দপ্তরের কর্মদক্ষতা প্রশ্ণের মুখে দাঁড়াল, ত্রিপুরায় ভোটের প্রকৃত হার নিয়ে ধোঁয়াশা, ছয় কেন্দ্রের ছয় বুথে পুনঃভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ ছয়টি বিধানসভা কেন্দ্রের ছয়টি বুথে পুনঃভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে৷ এদিন কোন

৫৪ কদমতলা কুর্তী বিধানসভা কেন্দ্রের ৯ নং বুথে পুনঃভোটে ভোটারদের দীর্ঘ লইন৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

গোলযোগও হয়নি৷ ভোট পড়েছে গড়ে ৯০.৫৮ শতাংশ৷ কিন্তু, আশ্চর্য্যজনক ঘটনা হল, রাজ্য বিধানসভা নির্বাচনে গড় ভোটের হার পুণরায় পরিবর্তন হয়েছে৷ এবারের নির্বাচনে ভোটের হারে নয়া সংযোজন  ৯১.৫৩ শতাংশ৷ এই নিয়ে তৃতীয় দফায় ভোটের হার বদল হল৷ ফলে, ভোটের প্রকৃত হার নিয়ে ফের ধোঁয়াশা তৈরী হয়েছে৷ সাথে, নির্বাচন দপ্তরের কর্মদক্ষতাও প্রশ্ণের মুখে গিয়ে ঠেকেছে৷

সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি বলেন, শান্তিপূর্ণভাবে আজ ছয়টি বিধানসভা কেন্দ্রের ছয়টি বুথে পুনরায় ভোট নেওয়া হয়েছে৷ রাজ্যের ঐতিহ্য অনুযায়ী ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন৷ সব বয়সের ভোটার সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে অত্যন্ত শৃঙ্খলভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন৷ কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ ফলে, শতাংশের হিসেবে এদিন প্রাপ্ত ভোটের হার ৯০.৫৮ শতাংশ৷ ১৮ ফেব্রুয়ারী ভোটের তুলনায় ০.৪০ শতাংশ কম৷ ওইদিন এই ছয়টি বুথে ভোট পড়েছিল ৯০.৯৮ শতাংশ৷ এই বুথগুলিতে আজ ভোটার ছিল ৫৫৮২ জন৷ এর মধ্যে ভোট দিয়েছেন ৫০৫৬ জন৷

তাঁর কথায়, এই ছয়টি বুথের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের ৪৮ নং বুথে৷ সেখানে ভোট পড়েছে ৯৫.৫৫ শতাংশ৷ সবচেয়ে কম ভোট পড়েছে ৪১ অম্পিনগর বিধানসভা কেন্দ্রের ৩৭ নং বুথে৷ সেখানে ভোট পড়েছে ৮৪.৩৮ শতাংশ৷ এছাড়া, ২২ সোনামুড়া বিধানসভা কেন্দ্রের ২৬ নং বুথে ভোট পড়েছে ৯৪.২৬ শতাংশ৷ ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের ৮ নং বুথে ভোট পড়েছে ৯১.১৯ শতাংশ৷ ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ৪৫ নং বুথে ভোট পড়েছে ৯১.১৫ শতাংশ এবং ৫৪ কদমতলা-কূর্তি বিধানসভা কেন্দ্রের ৯ নং বুথে ভোট পড়েছে ৮৫.৬৬ শতাংশ৷

তাঁর বক্তব্য, আজকের ভোট নিয়ে এবারের বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে ভোট পড়ল ৯১.৫৩ শতাংশ৷ পোস্টাল ব্যালটের যোগ করলে এই সংখ্যা সামান্য হেরফের হতে পারে৷

১৮ ফেব্রুয়ারী রাতে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্তি জানিয়েছিলেন, ভোটের হার ৭৮.৫৬ শতাংশ৷ তবে, এই হার আংশিক রিপোর্টের উপর ভিত্তি করে প্রকাশ করা হচ্ছে বলে দাবি ছিল তাঁর৷ যথারীতি, ১৯ ফেব্রুয়ারী পূর্ণাঙ্গ রিপোর্টের উপর ভিত্তি করে মুখ্য নির্বাচন আধিকারীক ভোটের হার ঘোষণা দেন ৮৯.৯৬ শতাংশ৷ সাথে তিনি যোগ করেন, পোস্টাল ব্যালট এবং সার্ভিস ভোটার ও চড়িলামের ভোট বাদ দিয়ে এটাই হচ্ছে ভোটের চূড়ান্ত হার৷ সেক্ষেত্রে সামান্য হেরফের হতে পারে বলে তিনি দাবি করেছিলেন৷ কিন্তু, আট দিনের মাথায় ফের বদলে যায় ভোটের হার৷ সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারীকের কথায়, পোস্টাল ব্যালট ও সার্ভিস ভোটার বাদ দিয়ে ভোটের হার ৯১.৫৩ শতাংশ৷ অথচ, ছয়টি বুথে পুনঃভোটে ভোটের হার কমেছে ০.৪০ শতাংশ৷ পূর্ব ঘোষিত ভোটের হারে ১.৫৭ এখন কিভাবে বাড়ল, সেই প্রশ্ণের জবাবে মুখ্য নির্বাচন আধিকারীকের বক্তব্য, আনুমানিক ভোটের হার সেদিন ঘোষণা দেওয়া হয়েছিল৷ পূর্ণাঙ্গ রিপোর্টের উপর ভিত্তি করে এখন চূড়ান্ত ভোটের হার প্রকাশ করা হয়েছে৷ ভোটার হার বদল নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক সাফাই দিলেও, দফায় দফায় ভোটের হারে পরিবর্তন নির্বাচন দপ্তরের কর্মদক্ষতাকে প্রশ্ণের মুখে দাঁড় করেছে বলে দাবি রাজনৈতিক মহলের৷

এদিকে, মঙ্গলবার পোস্টাল ব্যালট এক্সচেঞ্জ করা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক৷ তাঁর কথায়,  আগামীকাল সমস্ত বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট আগরতলায় আনা হবে৷ এরপর সংশ্লিষ্ট বিধানসভার রিটার্নিং অফিসারদের কাছে সেই কেন্দ্রের পোস্টাল ব্যালটগুলি তুলে দেওয়া হবে৷ তিনি জানান, প্রত্যেক পোস্টাল ব্যালটে বার কোড থাকবে৷ বার কোড স্ক্যানিংয়ের জন্য আগামীকাল থেকে পুণরায় প্রশিক্ষণ দেওয়া হবে৷ গণনার দিন বার কোড স্ক্যানিংয়ের ক্ষেত্রে যাতে কোন ধরনের জটিলতা দেখা না দেয়, সেজন্যই পুণরায় প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে৷ আগামী তিনদিন ২০টি গণনাকেন্দ্রে যাঁরা গণনার কাজে নিযুক্ত ভোটকর্মীদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে৷

এদিন শ্রীরাম তরুণীকান্তি জানিয়েছেন, চড়িলাম বিধানসভা কেন্দ্রের জন্য এখন পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ আজ ছিল এই বিধানসভা কেন্দ্রের নতুন সংশোধীত সূচী অনুযায়ী প্রার্থীপদ প্রত্যাহারের অন্তিম দিন৷

তিনি জানান, ভোট গণনা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ভোট গ্রহণের মত সমস্ত গণনা কেন্দ্রেও থাকবে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা৷ সমস্ত গণনা কেন্দ্রের জন্যই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এদিন মুখ্য নির্বাচন আধিকারিক কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হওয়ায় ভোটার, নিরাপত্তা বাহিনী, সমস্ত রাজনৈতিক দল, প্রার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top