News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তান চায় না ভারত শান্তিতে থাকুক : বিএসএফ
Image

পাকিস্তান চায় না ভারত শান্তিতে থাকুক : বিএসএফ

শ্রীনগর, ২২ ফেব্রুয়ারি (হি.স.): ভারত শান্তিতে থাকুক পাকিস্তান মোটেও তা চায় না| পাক সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন প্রসঙ্গে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ইন্সপেক্টর জেনারেল (আইজি) সোনালি মিশ্র| বুধবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক হামলায় শহিদ হন কনস্টেবল এস কে মুর্মু| বুধবারের হামলার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার সকালে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী| বৃহস্পতিবার সকালে উরি সেক্টরের হাজিপীর এলাকায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি ও জনবসতিপূর্ণ গ্রাম লক্ষ্য করে অতর্কিতে গোলাগুলি বর্ষণ শুরু করে পাক সেনাবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, পাক গোলায় উরি সেক্টরের সীমান্ত সংলগ্ন বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে|
পাকিস্তানের লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন প্রসঙ্গে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ইন্সপেক্টর জেনারেল (আইজি) সোনালি মিশ্র বলেছেন, ‘ভারতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, পাকিস্তান তা মোটেও চায় না| এই কারণে তারা বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে| বুধবারও সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান| যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী এবং সেনাবাহিনী|’
প্রসঙ্গত, প্রায় প্রতিদিনই জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলা চালাচ্ছে পাকিস্তান| কখনও উরি সেক্টরে, কখনও আবার পুঞ্চে| বুধবারই জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক হামলায় শহিদ হন কনস্টেবল এস কে মুর্মু|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top