News Flash

  • Home
  • Uncategorized
  • মোহন ভাগবতের বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছে, দাবি আরএসএসের
Image

মোহন ভাগবতের বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছে, দাবি আরএসএসের

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করেন আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ মনমোহন ভৈদ্য |
এই বিষয়ে অখিল ভারতীয় প্রচার প্রমুখ মনমোহন ভৈদ্য জানিয়েছেন, ভগবতজি বলেছেন যদি এমন কোনও পরিস্থিতি উদ্ভত হয় এবং সংবিধান যদি অনুমতি দেয় তাহলে ভারতী সেনাবাহিনীর যেখানে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দিতে ছয় মাস লাগে। সেখানে মাত্র তিনদিনেই প্রশিক্ষিত হতে পারে স্বয়ং সেবকরা। কারণ স্বয়ং সেবকরা নিয়মিতভাবে নিয়মানুবর্তিতা চর্চা করে। এই বক্তব্যের মধ্যে স্বয়ং সেবকদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কোনও তুলনা টানা হয়নি। কিন্তু সাধারণ সমাজের সঙ্গে স্বয়ং সেবকের তুলনা টানা হয়েছে। দুই পক্ষকেই শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণ দেবে।
প্রসঙ্গত বিহারের মুজফফরপুরে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলে ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। উল্লেখ্য, মোহন ভাগবতের এই মন্তব্যকে কংগ্রেসের তরফ থেকে কঠোর ভাবে সমালোচনা করা। সোশ্যাল মিডিয়া ট্যুইটারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, আরএসএস প্রধান তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রত্যেক ভারতীয়কে অপমান করেছেন। দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে এই বক্তব্যের মধ্যে দিয়ে অপমান করা হয়েছে। তারই প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে আরএসএস।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top