News Flash

  • Home
  • Uncategorized
  • ঠাণ্ডার কনকনানি অব্যাহত রাজধানীতে, কুয়াশার দাপটে বাতিল ১৬টি ট্রেন
Image

ঠাণ্ডার কনকনানি অব্যাহত রাজধানীতে, কুয়াশার দাপটে বাতিল ১৬টি ট্রেন

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ঠাণ্ডার কনকনানি অব্যাহত রাজধানীতে| শুক্রবার সকালে শীতল পরশে ঘুম ভাঙল দিল্লিবাসীর| এককথায় জমিয়ে শীত টের পাচ্ছেন দিল্লি এনসিআর-এর মানুষজন| এদিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.১ ডিগ্রি সেলসিয়াস| আবহবিদরা জানিয়েছেন, সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত রাজধানীতে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ| ঠাণ্ডার মধ্যেই আবহবিদদের পূর্বাভাস, আগামী ১২ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানীতে| বৃষ্টি হলেই রাজধানীর তাপমাত্রা আরও নামতে পারে| বৃহস্পতিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস| শুক্রবার কিছুটা বাড়ল তাপমাত্রার পারদ|

এদিকে, ‘ভিলেন’ কুয়াশার দাপট এখনও অটুট উত্তর ভারত জুড়ে| শুক্রবার দিল্লি-বাউন্ড ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে, নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে চলেছে ২০টি ট্রেন এবং সময়সূচি পরিবর্তন করা হয়েছে ২টি ট্রেনের| রেল পরিষেবা বিপর্যস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়েছেন অসংখ্য রেল যাত্রী| অধিকাংশ রেলযাত্রীই গন্তব্যে পৌঁছতে পারেননি নির্দিষ্ট সময়ের পূর্বে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top