News Flash

  • Home
  • Uncategorized
  • আইএসআই-কে তথ্য পাচার : ধৃত বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন
Image

আইএসআই-কে তথ্য পাচার : ধৃত বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-কে ভারতীয় বায়ুসেনার গোপন তথ্যপাচারের অভিযোগে বায়ুসেনার ক্যাপ্টেন অরুণ মারওয়াহকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল| দিল্লিতে ভারতীয় বায়ুসেনার হেড কোয়ার্টারে গ্রুপ ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন অরুণ মারওয়াহ (৫১)| আইএসআই-কে ভারতীয় বায়ুসেনার গোপন তথ্য ফাঁস করেছেন, এই সন্দেহে সম্প্রতি আটক করা হয়েছিল অরুণ মারওয়াহকে| তদন্ত চলার পর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল|

 সূত্রের খবর, কয়েক মাস আগে আইএসআই-এর এক এজেন্ট মহিলা সেজে মারওয়াহ-র সঙ্গে যোগাযোগ করে| এরপর থেকেই উভয়ের মধ্যে ফোনে লাগাতার চ্যাটিং শুরু হয়| একে অপরকে অশ্লীল ম্যাসেজও পাঠাতে থাকে| এরই মধ্যে অরুণ মারওয়াহকে পুরোপুরি নিজের জালে ফাঁসিয়ে নেয় ওই আইএসআই এজেন্ট| ওই আইএসআই এজেন্ট মারওয়াহ-র কাছে বায়ুসেনার গোপন তথ্য দাবি করতে থাকে| অভিযোগ, এরপরই ভারতীয় বায়ুসেনার কিছু গোপন তথ্য পাচার করেন অরুণ মারওয়াহ|

কয়েক সপ্তাহ আগে এ বিষয়ে অবহিত হওয়ার পরই তদন্ত শুরু করে বায়ুসেনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ| তদন্ত শেষে তথ্যপাচারের অভিযোগে দোষী প্রমাণিত হন অরুণ মারওয়াহ| এরপর বায়ুসেনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েকের কাছে অভিযোগ জানান| মামলার গুরুত্ব বিবেচনা করে, এই মামলার তদন্তভার দিল্লি পুলিশের স্পেশাল সেল-এর কাছে হস্তান্তর করেন পুলিশ কমিশনার| এরপরই গ্রেফতার করা হয় অরুণ মারওয়াহকে| অফিসিয়ার সিক্রেটস আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে| ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তার স্মার্টফোনটি|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top