News Flash

  • Home
  • Uncategorized
  • মাতাবাড়ির পর কাকড়াবনে সিপিএম ক্যাডার সন্ত্রাস, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির
Image

মাতাবাড়ির পর কাকড়াবনে সিপিএম ক্যাডার সন্ত্রাস, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ ফেব্রুয়ারি৷৷ গোমতী জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে শাসক দল সিপিএমের বিরুদ্ধে ক্যাডর

বুধবার কাকড়াবনে বিজেপির কর্মীরা ক্যাডার সন্ত্রাসের প্রতিবাদে পথ অবরোধ করেছেন৷ ছবি নিজস্ব৷

সন্ত্রাসের গুরুতর অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার ৩২ মাতাবাড়ী বিধানসভা কেন্দ্রের দাতারামে বিজেপি প্রার্থী জনসংযোগ করে বাড়ি বাড়ি প্রচারে গেলে বাধাপ্রাপ্ত হন ও অশ্লীল ভাষায় গালিগালাজের শিকার হয়েছিলেন৷ তারই প্রতিবাদে মঙ্গলবার মাতাবাড়ি কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকরা ব্রহ্মাবাড়িতে জাতীয় সড়ক অবরোধ করেছিল৷ পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল৷

কিন্তু ঘটনার চবিবশ ঘন্টা না যেতেই বুধবার সকালে ৩৩ কাকড়াবন- শালগড়া বিধানসভা কেন্দ্রের কিশোরগঞ্জ এলাকায় বিজেপি প্রার্থী জিতেন মজুমজার অভিযোগ করনে ঐ এলাকায় কিছু সিপিএম ক্যাডার বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি জনসংযোগ ভোট প্রচারে প্রথমে বাধা দেয় এবং পরে মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেয়৷ সিপিএম ক্যাডারদের আক্রমণে বিজেপির বেশ কয়েকজন জখম হয়েছেন৷ এই ঘটনার বিষয়ে কাকড়াবন থানার পুলিশকে অবহিত করা হলেও পুলিশ কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি৷ তাই প্রতিবাদ আন্দোলন স্বরূপ বিজেপি কর্মীরা কাকড়াবন মোটরস্ট্যান্ড সহ তিন জায়গায় সড়ক অবরোধ করে৷ টায়ার জ্বালিয়ে দেওয়া হয়৷ তাদের দাবি আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে৷ পথ অবরোধের খবর পেয়ে পুলিশ সুপার সহ পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে ছুটে যান৷ অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বিপ জমাতিয়া এবং এসডিপিও পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়ার জন্য বিজেপি কর্মীদের অনুরোধ জানান৷ সেই সাতে আশ্বাস দেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে৷ পেট্রোলিংয়ের মাত্রাও বাড়ানো হবে৷ এই আশ্বাস পেয়ে পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ প্রসঙ্গত, নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে রাজ্যের রাজনৈতিক হিংসার ঘটনা ততই বেড়ে চলছে৷ নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top