News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে গাড়ি দুর্ঘটনায় আহত প্রধানমন্ত্রীর স্ত্রী, মৃত্যু আত্মীয়ের
Image

রাজস্থানে গাড়ি দুর্ঘটনায় আহত প্রধানমন্ত্রীর স্ত্রী, মৃত্যু আত্মীয়ের

চিত্তোরগড় (রাজস্থান), ৭ ফেব্রুয়ারি (হি.স.): গাড়ি দুর্ঘটনায় আহত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন| বুধবার সকালে গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের চিত্তোরগড় জেলায় চিত্তোরগড়-কোটা হাইওয়েতে| গাড়ি দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন| তবে, দুঃসংবাদ হল এই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রীর স্ত্রীর এক আত্মীয়ের| এছাড়াও আহত হয়েছেন এক শিশু সহ আরও দু’জন| পুলিশ সূত্রের খবর, রাজস্থানের কোটার কাছে বরণ জেলায় একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন| বুধবার সকালে আত্মীয়দের সঙ্গে সেখান থেকে গুজরাটের আহমেদাবাদে ফিরছিলেন তিনি| ঘড়ির কাঁটায় সকাল তখন ৯.৪৫ মিনিট হবে, চিত্তোরগড়-কোটা হাইওয়েতে কাটুণ্ডার কাছে (জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে) দুর্ঘটনার কবলে পড়ে প্রধানমন্ত্রীর স্ত্রীর ইনোভা গাড়িটি| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কাটুণ্ডার কাছে বেপরোয়া একটি ট্রাক এবং যশোদাবেন-এর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনার জেরে ইনোভা গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে|
পারসোলি পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার শ্যাম সিং জানিয়েছেন, দুর্ঘটনায় সামান্য চোট পেয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন| তাঁর মাথায় চোট লেগেছে| আত্মীয়দের সঙ্গে ইনোভা গাড়িতে চেপে গুজরাটের আহমেদাবাদে ফিরছিলেন তাঁরা| বুধবার সকালে পৌনে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চিত্তোরগড় জেলায়, চিত্তোরগড়-কোটা হাইওয়েতে কাটুণ্ডার কাছে| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রীর স্ত্রীর আত্মীয় বসন্তভাই মোদীর| প্রধানমন্ত্রীর স্ত্রী ছাড়াও আহত হয়েছেন এক শিশু আরও দু’জন| মেডিক্যাল চেকআপের জন্য প্রধানমন্ত্রীর স্ত্রীকে চিত্তোরগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রসঙ্গত, গুজরাটের মেহেসানায় ভাইয়ের সঙ্গে থাকেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন| তাঁর বাড়িতে ২৪ ঘন্টাই কড়া নজরদারি রাখে পুলিশ| তবে, তিনি দুর্ঘটনার কবলে পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top