News Flash

  • Home
  • Uncategorized
  • ওষুধ খাইয়ে এক কিশোরীকে যৌন হেনস্থা ও অপহরণ, ধৃত তিন
Image

ওষুধ খাইয়ে এক কিশোরীকে যৌন হেনস্থা ও অপহরণ, ধৃত তিন

কুলগ্রাম (জম্মু ও কাশ্মীর), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ওষুধ খাইয়ে এক কিশোরীকে যৌন হেনস্থা ও অপহরণ করা অভিযোগে গ্রেফতার হল তিনজন। সোমবার ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুলগ্রামে। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৬৩ ও ১২০-বি ধারায় এফঅাইঅার দায়েরের পাশাপাশি তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে।
জানা গিয়েছে, গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। সব জায়গায় খোঁজাখুঁজির পর বাধ্য হয়ে ২৯ জানুয়ারি কুলগ্রাম থানা তিনজনের নামে অপহরণের অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে ওই কিশোরী উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়ার পর ওই কিশোরী অভিযোগ করে, “অভিযুক্তরা আমার চায়ে ওষুধ মিশিয়ে তারপর যৌন হেনস্থা করে। জোর করে একটি লোকের সঙ্গে আমার ভিডিও তোলে। এরপর ওদের সঙ্গে থাকা এক মহিলা হুমকি দেয় যে কথা না শুনলে এই ভিডিওটি ফেসুবকে আপলোড করে দেবে। এই কথা শুনে আমি এতটাই ভয় পেয়ে যাই যে বাড়িতে কিছু বলিনি। পরে ভিডিওটি আপলোড করার ভয় দেখিয়ে ওই মহিলা আমাকে একাধিকবার জম্মু নিয়ে যায়। তবে শুধু আমার সঙ্গে নয়, অনেক মেয়ের সঙ্গেই এই ঘটনা ঘটিয়েছে।”
অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়ে সে আরও বলে, “আমার জীবন নষ্ট হয়ে গেছে। কিন্তু, আমি চাই না অন্য মেয়েদের সঙ্গেও একই ঘটনা ঘটুক।”

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top