News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বামবিরোধী ভোটাররাই সর্বাধিক, একত্রিত করতে চাইছে বিজেপি ঃ হিমন্তবিশ্ব
Image

রাজ্যে বামবিরোধী ভোটাররাই সর্বাধিক, একত্রিত করতে চাইছে বিজেপি ঃ হিমন্তবিশ্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে বামবিরোধী ভোটারের সংখ্যাই সর্বাধিক৷ তবুও, বামেরাই দীর্ঘদিন ধরে রাজ্যের মসনদ দখল করে রেখেছে৷ তাই, বাম বিরোধী ভোটারদের একত্রিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে বিজেপি৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজেপির নির্বাচন প্রভারী ড হিমন্তবিশ্ব শর্মা৷ তাঁর কথায়, বামবিরোধী সমস্ত ভোটারদের একত্রিত করতে সকল বিরোধী রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করা হচ্ছে৷ তাঁর দাবি, ভোটের দিন বামবিরোধী ভোটাররা বিজেপির পক্ষেই মত দেবেন৷

এদিন হিমন্তবাবু বলেন, রাজ্যে বাম ভোটারের তুলনায় বামবিরোধী ভোটারের সংখ্যা অনেক বেশি৷ তাই সমস্ত বামবিরোধীদের একত্রিত করতে চাইছে বিজেপি৷ এদিন আইপিএফটি তিপ্রাহা নিজেদেরকে বিজেপির সাথে একত্রিত করেছে৷ এই প্রসঙ্গ তুলে ধরে হিমন্তবাবু বলেন, নির্বাচনের মূহুর্তে আইপিএফটি তিপ্রাহার বিজেপির সাথে যুক্ত হওয়া যথেষ্ট তাৎপর্য্যপূর্ণ৷ তাঁর বক্তব্য, নীতিগত ফারাক থাকলেও, আইপিএফটি তিপ্রাহা আসন্ন নির্বাচনে আইপিএফটি এনসি দেববর্মাদের পক্ষে প্রচার করবে৷ শুধু তাই নয়, তাঁরা বিজেপির পক্ষেও প্রচার চালাবে৷

হিমন্তবাবু বলেন, এডিসিকে আরো শক্তিশালি করার সর্তে আইপিএফটি তিপ্রাহা বিজেপির সাথে যুক্ত হয়েছে৷ এদিকে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সাথেও বিজেপি সমান্তরালে যোগাযোগ রেখে চলেছে৷ এবিষয়ে এক প্রশ্ণের জবাবে হিমন্তবিশ্ব শর্মা বলেন, ভোট ভাগাভাগির বিষয়টি নিশ্চিত জেনেই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সাথে ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছে বিজেপি৷ তাঁর কথায়, নীতিগতভাবে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য এরাজ্যে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করা৷ তাই, তাঁর বিশ্বাস, ভোটের দিন পরিস্থিতি বুঝতে পেরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভোটাররাও বিজেপির প্রতিই আস্থা করবেন৷ ভোট বাক্সে এর প্রতিফলন দেখা যাবে৷

হিমন্তবাবু আরো বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের সাথেও ভোট বিভাজন আটকানোর জন্য অনুরোধ জানাবে বিজেপি৷ তাঁর বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনও চাইছেন রাজ্যে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হোক৷ সেক্ষেত্রে, ভোট বিভাজন আটকানো খুবই জরুরী, বিষয়টি তাঁকে বোঝানো হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top