News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও আগুন-আতঙ্ক মহারাষ্ট্রে, ভিওয়াণ্ডিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১২টি দোকান
Image

আবারও আগুন-আতঙ্ক মহারাষ্ট্রে, ভিওয়াণ্ডিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১২টি দোকান

ভিওয়াণ্ডি (থাণে), ৩১ জানুয়ারি (হি.স.): আবারও আগুন-আতঙ্ক মহারাষ্ট্রে| বুধবার সকালে মহারাষ্ট্রের থাণে জেলার ভিওয়াণ্ডি শিল্পাঞ্চলে, গায়েত্রী নগর এলাকায় অবস্থিত একটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে| মুহূর্তের মধ্যে গোডাউনের আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন বেশ কয়েকটি দোকান ও কুঁড়েঘরে| সাত সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ভিওয়াণ্ডি, কল্যাণ এবং উল্লাসনগর টাউনশিপ থেকে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালায়| দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ভয়াবহ রূপ নেয় আগুনের লেলিহান শিখা| স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুনের লেলিহান শিখায় অন্তত ১২টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে| তবে, স্বস্তি হল-অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

থাণে মিউনিসিপ্যাল কর্পোরেশনের রিজিওনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল-এর প্রধান সন্তোষ কেদাম জানিয়েছেন, বুধবার সকাল ছ’টা নাগাদ ভিওয়াণ্ডি শিল্পাঞ্চলের গায়েত্রী নগর এলাকায় অবস্থিত একটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ভিওয়াণ্ডি, কল্যাণ এবং উল্লাসনগর টাউনশিপ থেকে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালায়| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে|

উল্লেখ্য, বিগত প্রায় একমাস ধরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে মহারাষ্ট্রে| সম্প্রতি মুম্বই সেশন আদালত এবং সিনেভিস্তা স্টুডিওতে আগুন লাগে| তার আগে চলতি মাসের ৯ তারিখ মুম্বইয়ের রিয়ে রোডে অবস্থিত গোডাউনে বিধ্বংসী আগুন লাগে| ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় অন্তত সাতটি দোকান| এখানেই শেষ নয়, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর মুম্বইয়ের কমলা মিলস কম্পাউন্ডে বিধ্বংসী আগুন লাগে| ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় ১৪ জনের|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top